
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে উপজেলা এলভিএমই (LVME) এবং (Youth Forum) ইউথ ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১ টায় লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এলভিএমই এর সভাপতি ও লংগদু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা বলী এর সভাপতিত্বে এবং যুব ফোরামে সভাপতি মোঃ নাইমের সঞ্চালনায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লংগদু মডেল কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুছা তালুকদার, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া, লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সাইদুল ইসলাম, ইউএনডিপির জেলা এফএফ এস (FFS) কর্মকর্তা মেহেদী হাসান, ইউএডিপি রাঙ্গামাটি জেলা ইউএফএ (UFA) জয় খীসা, কালাপাকুজ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান, আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
শেষে LVMF এর লংগদু উপজেলা অন্তঃবর্তি কমিটি গঠন করা হয়।