বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদু মোটরসাইকেল মালিক সমবায় সমিতির নব-নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত ফটিকছড়িতে লেলাং ইউনিয়নে মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ পূজার সামগ্রী লুট দূষণমুক্তনগর গড়ার কাজে শিক্ষার্থীদের সামিলহতে বললেন সিসিক প্রশাসক বনগাঁ ভিডিও দপ্তরে বাল্যবিবাহ রুখতে আইনি সচেতনতার ডাক রায়পুরের দুই চেয়ারম্যান প্রার্থীর দুবাইয়ে সাক্ষাৎ, নির্বাচনী পরিবেশ নিয়ে ঐক্যের আহ্বান কনসাইনি বিল অনলাইনে পরিশোধ ১ মাস পিছিয়েছে -৩১ অক্টোবর পর্যন্ত পে-অর্ডার ও রিভলভিং অ্যাকাউন্টে বিল দেওয়ার সুযোগ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি লংগদুতে আনসার ভিডিপির বৃক্ষ রোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পালিত ওয়ারিয়র কিওকুশিন ক্যারাটে একাডেমির বার্ষিক বেল্ট পরীক্ষায় শিহান নির্মল সাহা ঝিনাইদহে নতুন নিকাহ রেজিস্টার নিয়োগ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

লংগদু মোটরসাইকেল মালিক সমবায় সমিতির নব-নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:

রাঙামাটির লংগদু উপজেলার অন্যতম পরিবহন সংগঠন লংগদু মোটরসাইকেল মালিক সমবায় সমিতি লিমিটেড-এর ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে উপজেলার বাইট্টাপাড়া বাজারে সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দকে এই শপথ বাক্য পাঠ করানো হয়।
নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা ও  জেলা বিএনপির সদস্য মোঃ শাহ আলম মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন,  উপজেলা সমবায় কর্মকর্তা নুর মোহাম্মদ, সমিতির নব নির্বাচিত সদস্য গণ,  এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সমিতির সাধারণ সদস্যবৃন্দ।
শপথ নেওয়া নবনির্বাচিতরা হলেন:
• সভাপতি: মঞ্জুরুল হক (মঞ্জু)
• সাধারণ সম্পাদক: মোঃ বিপ্লব ইসলাম
• যুগ্ম সম্পাদক: জাহিদুল ইসলাম
• সাংগঠনিক সম্পাদক: মোঃ শরিফুল ইসলাম
• কোষাধ্যক্ষ: মোঃ আল ইসলাম রাজু
• প্রচার সম্পাদক: ফোরকান আহমেদ
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি মঞ্জুরুল হক মংঞ্জু এবং সাধারণ সম্পাদক বিপ্লব ইসলাম তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা কমিটি ও আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।
তারা বলেন, সমিতির সার্বিক উন্নয়ন, সমিতির সদস্যদের স্বার্থ রক্ষা ও নিরাপদ যাত্রীসেবা নিশ্চিত করতে তারা সর্বদা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
উল্লেখ্য যে, এর আগে গত ১৮ সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে লংগদু উপজেলা মোটরসাইকেল সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সমিতির ৯৪৫ জন ভোটারের মধ্যে ৭১৫ ভোটার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102