বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদুতে আনসার ভিডিপির বৃক্ষ রোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পালিত ওয়ারিয়র কিওকুশিন ক্যারাটে একাডেমির বার্ষিক বেল্ট পরীক্ষায় শিহান নির্মল সাহা ঝিনাইদহে নতুন নিকাহ রেজিস্টার নিয়োগ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস ১ অক্টোবর বৃহস্পতিবার আসক সিলেট জেলা কমিটি গঠন, সভাপতি এড. সাইফুর, সাধারণ সম্পাদক রহিম আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি কেক উৎপাদন ও বিক্রির অপরাধে মালাই ফুডসকে দশ হাজার টাকা জরিমানা না ফেরার দেশে সিলেটের তরুন সাংবাদিক তুহিনুল হক তুহিন দ্য অ্যাস্টর কলকাতা উন্মোচন করল দুর্গাপূজা ২০২৬ উৎসবের মেনু ITC সোনার বাংলায় ড.পি.কে হাজরার সংস্কার ও স্বাস্থ্য বিষয়ক সেমিনার গনতন্ত্রের পাহাড়া জনগণের অধিকারে বারাসাত প্রেসক্লাবে সাংবাদিকদের কর্মশালা

আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি কেক উৎপাদন ও বিক্রির অপরাধে মালাই ফুডসকে দশ হাজার টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি মিষ্টির দোকানে  ভ্রাম্যমাণ আদালত এর একটি অভিযান পরিচালনা করা  হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর )  বিকেলে আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের জয়কালী বাজারে মালাই ফুডস নামে একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার। অভিযান পরিচালনাকালে  অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি,  কেক উৎপাদন ও বিক্রির অপরাধে মালাই ফুডস এর স্বত্বাধিকারী রুবেল মল্লিক (৩৫) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

জনস্বার্থে আনোয়ারা উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন  সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102