বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদুতে আনসার ভিডিপির বৃক্ষ রোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পালিত ওয়ারিয়র কিওকুশিন ক্যারাটে একাডেমির বার্ষিক বেল্ট পরীক্ষায় শিহান নির্মল সাহা ঝিনাইদহে নতুন নিকাহ রেজিস্টার নিয়োগ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস ১ অক্টোবর বৃহস্পতিবার আসক সিলেট জেলা কমিটি গঠন, সভাপতি এড. সাইফুর, সাধারণ সম্পাদক রহিম আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি কেক উৎপাদন ও বিক্রির অপরাধে মালাই ফুডসকে দশ হাজার টাকা জরিমানা না ফেরার দেশে সিলেটের তরুন সাংবাদিক তুহিনুল হক তুহিন দ্য অ্যাস্টর কলকাতা উন্মোচন করল দুর্গাপূজা ২০২৬ উৎসবের মেনু ITC সোনার বাংলায় ড.পি.কে হাজরার সংস্কার ও স্বাস্থ্য বিষয়ক সেমিনার গনতন্ত্রের পাহাড়া জনগণের অধিকারে বারাসাত প্রেসক্লাবে সাংবাদিকদের কর্মশালা

কেঁয়াগড় পশ্চিম পাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপে ভূমি  দান করলেন স্বর্গীয় দুলাল সিকদার এর পরিবার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

কেঁয়াগড় পশ্চিম পাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপে চলাচলের জন্য ভূমি  দান করলেন স্বর্গীয় দুলাল সিকদার এর পরিবার।

‎গত ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে কেঁয়াগড় পশ্চিম পাড়া সার্বজনীন দূর্গা পূজা কমিটির কাছে এই ভূমি দানের কাগজ তুলে  দেওয়া হয়।

‎এসময় উপস্থিত ছিলেন স্বর্গীয় দুলাল সিকদার এর স্ত্রী লক্ষী রানী সিকদার, তার দুই  সন্তান গৌকুল সিকদার,    সিদুল সিকদার ও তার পরিবারের অনান্য সদস্যরা। উপস্থিত ছিলেন  উন্নয়ন কমিটির সভাপতি সমীর দত্ত,  সাধারণ সম্পাদক তপন দত্ত, পূজা  কমিটির সভাপতি  উজ্জ্বল দে,সাধারণ সম্পাদক মিটুন দত্ত সহ আরো অনেকে।

উল্লেখ্য, এই পূজা মন্ডপে পূজা চলাকালীন পূজায় দর্শনার্থীদের যাওয়া আসার পথটি খুবই সরু। তাছাড়া এই সড়কের সাঁকোটি দিয়ে যেতেও কষ্টকর হয়ে পরতো। এই কষ্ট নিরসনে স্বর্গীয় দুলাল সিকদার তাঁহার পৈত্রিক ভোগ দখলী ভূমি  পূজা মন্ডপের নামে দানপত্র করে দেওয়ার কথা দিয়ে ছিলেন।যাতে করে চলাচলের কষ্ট দূর হয়ে যায়। কিন্তু তিনি হঠাৎ  মৃত্যু বরন করলে বিষয়টা পিছিয়ে যায়। পরবর্তীতে তাঁহার স্ত্রী ও তিন  পুত্র   উক্ত  ভূমি  পূজা মন্ডপের নামে দানপত্র দলিল করে দিয়েছেন। যা একটি দৃষ্টান্ত হয়ে মানুষের প্রশংসা কুড়িয়েছেন স্বর্গীয় দুলাল সিকদার  এর পরিবার । কারণ বর্তমানে  যেখানে সামান্য সম্পত্তির জন্য কেউ কাউকে ছাড় দিচ্ছেনা সেখানে এই ভূমি দান সমাজে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আর এতে এলাকার মানুষ খুবই খুশি হয়েছেন এবং দীর্ঘ দিনের কষ্ট থেকে মুক্তি পাবেন বলে জানান।

‎এই প্রসঙ্গে স্বর্গীয় দুলাল  সিকদার এর সন্তান গৌকুল সিকদার বলেন, আমার স্বর্গীয় পিতা জীবিত অবস্থায় কথা দিয়ে ছিলেন মানুষের চলাচলের কষ্ট লাগবে এই পূজা মন্ডপে কিছু ভূমি  দান করবেন। কিন্তু আমার বাবার আকস্মিক মৃত্যুতে তিনি জীবিত অবস্থায় সেটা দান করে যেতে পারেননি। তাই আমরা আমার স্বর্গীয় পিতার করা অঙ্গীকার রক্ষা করতে এই ভূমি দান করেছি। আশাকরি আমার পিতা এতে তৃপ্তি পাবেন।

‎এই বিষয়ে উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক তপন দত্ত বলেন, মানুষের দীর্ঘদিনের কষ্টের কথা চিন্তা করে স্বর্গীয় দুলাল সিকদার এই ভূমি দান করার ঘোষণা দিয়ে ছিলেন,কিন্তু তিনি হঠাৎ মৃত্যুবরণ করায় নিজে সেই কাজটি করে যেতে পারেননি। তার পরিবারের সদস্যরা সেই কাজ করেছেন। আমরা স্বর্গীয় দুলাল সিকদার এর আত্নার শান্তি কামনা করছি এবং তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102