বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদুতে আনসার ভিডিপির বৃক্ষ রোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পালিত ওয়ারিয়র কিওকুশিন ক্যারাটে একাডেমির বার্ষিক বেল্ট পরীক্ষায় শিহান নির্মল সাহা ঝিনাইদহে নতুন নিকাহ রেজিস্টার নিয়োগ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস ১ অক্টোবর বৃহস্পতিবার আসক সিলেট জেলা কমিটি গঠন, সভাপতি এড. সাইফুর, সাধারণ সম্পাদক রহিম আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি কেক উৎপাদন ও বিক্রির অপরাধে মালাই ফুডসকে দশ হাজার টাকা জরিমানা না ফেরার দেশে সিলেটের তরুন সাংবাদিক তুহিনুল হক তুহিন দ্য অ্যাস্টর কলকাতা উন্মোচন করল দুর্গাপূজা ২০২৬ উৎসবের মেনু ITC সোনার বাংলায় ড.পি.কে হাজরার সংস্কার ও স্বাস্থ্য বিষয়ক সেমিনার গনতন্ত্রের পাহাড়া জনগণের অধিকারে বারাসাত প্রেসক্লাবে সাংবাদিকদের কর্মশালা

সিলেটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেটের শাহপরান ধনকান্দিতে অবস্থিত হাজী আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভালো ফলাফল করা মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (HSWF) ও ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির যৌথ আয়োজনে ও ব্যবস্থাপনায় বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি মাওলানা মো. ছালিম আহমদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সাম্প্রতিক ফলাফলে ভালো করা মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সহায়ক বই তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

সভাপতির বক্তব্যে মাওলানা মো. ছালিম আহমদ খান বলেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি পরিবার, শিক্ষক ও সমাজের জন্যও আনন্দের বিষয়। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে আমাদের এই উদ্যোগ। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলাও জরুরি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার নেতৃত্ব দেবে।”

প্রধান অতিথির বক্তব্যে জনাব আমিনুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে বইয়ের কোনো বিকল্প নেই। ভালো ফলাফল করা শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবারক আলী, হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর আহসানুল হক রাতুল, ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক হাম্মাদ বীন আনিছ সরকার, স্বাস্থ্য ও ব্লাড ক্যাম্পিং বিষয়ক সম্পাদক আরিফ আহমদ, দপ্তর উপ-সম্পাদক তরিকুল ইসলাম যাওহার এবং ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির সিলেট বিভাগের সাবেক সভাপতি শাকিল আহমদ।

কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজক সংগঠনের স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102