শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
‘ উদ্বাস্তু’ পরিচয়ে সরকারি বাসভবন দখল করে বসবাস করছেন ইদ্রিছ, ছাড়েনি আদালতের রায়েও কর্ণফুলীতে মাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, মাদক নির্মূলে কমিটির কঠোর হুঁশিয়ারি কাস্টিং ডিরেক্টর সাব্বির হোসেন প্রান্তর মাধ্যমে মিডিয়ায় আমার পথচলায় রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হাজীগাঁও পশ্চিম শোলকাটা সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ ধামের সভা অনুষ্ঠিত আনোয়ারায় স্বাস্থ্য শিবিরে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি আশিককে সঙ্গে নিয়ে নতুন গান নিয়ে আসলো পরিচালক সোহেল খান বীর কন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবসে মন্ত্রী পূর্নিমা চক্রবর্তী বড়বাজার জয় মাতা দি কমিটির তত্ত্বাবধানে গীতাযজ্ঞ ও হনুমান চালিসা পাঠ

বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন বিপ্লব সরকার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

বিপ্লব দাস বিশেষ প্রতিনিধি -:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেছেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিপ্লব সরকার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম খসরু পারভেজের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অবসরজনিত কারণে এস.এম খসরু পারভেজের শেষ কর্মদিবস ছিল একই দিন। এই সময় বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে খসরু পারভেজকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিষু কুমার বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শওকত আলম।

এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক বিএনপি’র সভাপতি হাজী আবু আকতার, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম,
এস.এম মনজুর আলম, আরেফা খানম, দিল আফরোজা পারভীন, প্রলয় চৌধুরী মুক্তি, মুহাম্মদ সেলিম মাহমুদ, প্রজীব কুমার বড়ুয়া, মোঃ মাহাবুবুর রশীদ, কান্তা তেওয়ারী, রিমি বড়ুয়া, রবিউল আলম, নুরুল আবছার, মোহাম্মদ গোলাম ফারুক, নু্রুল আলম, শরীফ জাহান প্রমুখ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শওকত আলম বলেন,
নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102