শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় স্বাস্থ্য শিবিরে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি আশিককে সঙ্গে নিয়ে নতুন গান নিয়ে আসলো পরিচালক সোহেল খান বীর কন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবসে মন্ত্রী পূর্নিমা চক্রবর্তী বড়বাজার জয় মাতা দি কমিটির তত্ত্বাবধানে গীতাযজ্ঞ ও হনুমান চালিসা পাঠ বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন বিপ্লব সরকার নতুন ফৌজদারি আইনের প্রয়োগে পুলিশকে প্রশিক্ষণ ডিজিটাল প্রমাণ কর্মশালায় আইনি দিকনির্দেশ – মাদক ও সন্ত্রাসের ব্যাপারে আমার কাছে কোন আপোস নেই : সরওয়ার জামাল নিজাম এমপি প্রতিটি হৃদ্‌স্পন্দন হোক সুস্থ ও শক্তিশালী: মণিপাল হাসপাতাল ঢাকুরিয়ায় হৃদ্‌স্বাস্থ্য সম্মেলন বলিউড স্টাইলে বার্থডে করলেন মডেল মৌ রহমান

মাদক ও সন্ত্রাসের ব্যাপারে আমার কাছে কোন আপোস নেই : সরওয়ার জামাল নিজাম এমপি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

 চট্টগ্রাম ১৩ আসনের সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম বলেছেন, মাদক ও সন্ত্রাসের ব্যাপারে আমার কাছে কোন আপোস নেই। সে যত বড়ই শক্তিশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে আমি কঠোর হবো। অপরাধীদের কোন ছাড় নেই। এমপি এস জে নিজাম উপজেলা প্রশাসন, পুলিশকে উদ্দেশ্য করে বলেছেন, যেখান মাদক সেখানে প্রতিরোধ, যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও দস্যুতা দেখতে পাবেন সেখানে প্রতিরোধ করতে হবে, অভিযান চালাতে হবে। তিনি আরো বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে রাজনীতির নামে কোনো অরাজকতা ও সন্ত্রাস সহ্য করা হবেনা। আজ ২৪ সেপ্টেম্বর  (বৃহস্পতিবার ) দুপুরে আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মাদক বিরোধী  এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আয়ুব খান রফিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহি অফিসার (রুটিন দায়িত্ব) আবু জাফর মজুমদার বলেন,  মাদক, দস্যুতা ও সন্ত্রাসের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে মাদকের বিরুদ্ধে যেসব অভিযান চালিয়েছি সব অভিযানে উপজেলা প্রশাসন সফল হয়েছে। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন, সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম-এর ব্যক্তিগত সহকারী আখতারুন্নবী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সৈয়দ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102