
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
”মাদকমুক্ত সমাজ গড়ি সুস্থ দেশ গড়ি ” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আনোয়ারা উপজেলা শাখার আয়োজনে আগামীকাল (২৪ সেপ্টেম্বর ) বৃহস্পতিবার সকাল এগারটায় অনুষ্ঠিত হবে মাদক ও সন্ত্রাস বিরোধী সেমিনার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লচট্টগ্রাম ১৩ আসনের সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি।
বিশেষ অতিথি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু জাফর মজুমদার, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আয়ুব খাঁন।