মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়েতের ফাহাহিলে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম ও মাসিক খতমে গেয়ারভী শরীফ অনুষ্ঠিত বোয়ালখালীতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি কলকাতায় প্রথমবার ৫১ জন বৈদিক পণ্ডিতের দ্বারা মহালক্ষ্মী বৈদিক মন্ত্র যজ্ঞ ও পূজা পাঠ সল্টলেক সিটি সেন্ট জোন’স স্কুলের বিজ্ঞান প্রদশর্নী রিইমাজিন সম্পন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি: চন্দনাইশের প্রতিমা শিল্পীদের দম ফেলার ফুরসত নেই আনোয়ারায় ইটবাহী ডাম্পার ট্রাক-সিএনজি সংঘর্ষ- আহত ৪ UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মানুষের মনে জাগরণ সৃষ্টি করেছেন তরুণ সমাজসেবক আসাদ সহনশীলতা, সহানুভূতি আর সংলাপে গড়ি শান্তির বিশ্ব বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক, যানজট, কিশোর গ্যাং ও অতিরিক্ত লোডশেডিং নিয়ে আলোচনা

বোয়ালখালীতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে ২০২৬–২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার রুমন তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ ও উপজেলা মৎস্য অফিসার নাঈম হাসান।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদ সংরক্ষণে পোনামাছ অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলাশয়ে মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয়ভাবে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেন, উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের প্রাপ্যতা বাড়াতে নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা প্রয়োজন। মৎস্যসম্পদ রক্ষায় জলাশয় দূষণ ও অবৈধভাবে মাছ শিকার বন্ধে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

উপজেলা মৎস্য অফিসার নাঈম হাসান বলেন, উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের প্রাপ্যতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শওকত আলম, উপজেলা বিএনপি নেতা হাজী মো. ইসহাক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, বিএনপি নেতা নুরুল করিম, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কর্মসূচির মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের প্রাপ্যতা বৃদ্ধি এবং মৎস্যসম্পদের টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102