বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে আনোয়ারায় মাদক সেবন অবস্থায় এক যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড সিডিএর ডাকে সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার কাজ! চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালী কধুরখীলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয়ে বৃওি সনদ প্রদান ও পুরস্কার বিতরন উপলক্ষে সভা

আসন্ন বরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া কামনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওবাইদুল হক রোকন চৌধুরী সিআইপি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৫নং বরমা ইউনিয়নে ইতোমধ্যেই বইছে আগাম নির্বাচনী হাওয়া। চায়ের আড্ডা থেকে শুরু করে হাট-বাজার, সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এখন আলোচনার মূল বিষয় কে হচ্ছেন আগামী দিনের চেয়ারম্যান। এই আলোচনায় নতুন করে শক্ত অবস্থান তৈরি করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ওবাইদুল হক রোকন চৌধুরী সি আই পি। চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশন, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দন সংযুক্ত আরব আমিরাত। সাবেক সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চট্টগ্রাম দক্ষিণ জেলা, সংযুক্ত আরব আমিরাত। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ০৫ নং বরমা ইউনিয়ন পরিষদ, চন্দনাইশ, চট্টগ্রাম। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এলাকায় নীরবে কাজ করে যাওয়া এই ব্যক্তি ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি কেবল একজন ব্যবসায়ী নন, বরং শিক্ষা, সমাজকল্যাণ ও মানবিক সহায়তার নানা উদ্যোগে যুক্ত থেকে নিজেকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ওবাইদুল হক রোকন চৌধুরীর সমর্থকদের মতে, বর্তমান সময়ের প্রেক্ষাপটে বরমা ইউনিয়নে একজন সৎ ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন রয়েছে—যিনি শুধু উন্নয়নের প্রতিশ্রুতি দেবেন না, বরং বাস্তবায়নেও কার্যকর ভূমিকা রাখবেন। তাদের দাবি, ওবাইদুল হক রোকন চৌধুরী সেই যোগ্যতা রাখেন। তিনি নির্বাচনে অংশ নিলে বরমা ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও মাদকমুক্ত জনপদে রূপান্তর করা সম্ভব হবে।
এদিকে ওবাইদুল হক রোকন চৌধুরীর ঘনিষ্ঠরা জানান, তিনি ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং জনগণের প্রত্যাশা ও ভালোবাসার প্রতিদান দিতেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সমাজের পিছিয়ে পড়া মানুষ, গরীব ও শ্রমজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নকে তিনি অগ্রাধিকার দিতে চান। বরমা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এমন একজন চেয়ারম্যান প্রত্যাশা করছেন যাকে সহজে কাছে পাওয়া যাবে, দুর্নীতিমুক্ত থাকবেন এবং বাস্তব উন্নয়নে বিশ্বাসী হবেন। অনেকেই মনে করছেন, ওবাইদুল হক রোকন চৌধুরী সেই প্রত্যাশার প্রতিফলন হতে পারেন। সব মিলিয়ে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বরমা ইউনিয়নে রাজনৈতিক সমীকরণ নতুন করে গড়ে উঠছে। আর এই সমীকরণের অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন ওবাইদুল হক রোকন চৌধুরী সিআইপি —যাকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা দিন দিন বাড়ছেই।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102