শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ধ্বংসস্তূপের মাঝে জীবন নেপালের গ্রাউন্ড জিরো থেকে সরাসরি মানবতার বার্তা নাচের আঙিনা থেকে অভিনয়ের দুনিয়ায় সোনিয়া লাজুক কলকাতায় বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ,সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ মূলক অনুষ্ঠান ড.ভূপেন হাজারিকা বিজ্ঞান বিষয়ক সেমিনার প্রেসক্লাব কলকাতায় সম্পন্ন — বোয়ালখালীর শ্রীপুরে ১৯ সেপ্টেম্বর শনিবার চক্ষু ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর মতবিনিময় আওয়ামী সরকারের ভূমিমন্ত্রীর সাথে ছবি এডিট করে অপপ্রচার, প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা নূর আলী সিলেটে ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত পটিয়ায় জিরি ওঁকারেশ্বর যোগমঠ প্রতিষ্টাতা স্বামী জীবানন্দ অবধূত’র ৮৩ তম তিরোধান দিবস পালিত সিলেটে ভয়েস অফ হিউম্যানিটি সোশ্যাল অর্গানাইজেশন আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী সম্পন্ন

আওয়ামী সরকারের ভূমিমন্ত্রীর সাথে ছবি এডিট করে অপপ্রচার, প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা নূর আলী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎আনোয়ারা সদর ইউনিয়নের আসন্ন চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলীর বিরুদ্ধে ছবি বিকৃতি করে

‎অপপ্রচার এর প্রতিবাদ জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা নূর আলী।

‎তিনি আজ  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক বিবৃতিতে তার বিরুদ্ধে একটি ছবি দিয়ে অপপ্রচার চালাচ্ছেন বলে জানান। তিনি বলেন,আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু কুচক্রি মহল অপপ্রচারে লিপ্ত হওয়ার অপচেস্টা চালাছে। তিনি জানান, ফ্যাসিস্ট আওয়ামীলীগের সাবেক ভূমি মন্ত্রী চট্টগ্রাম ১৩ আসনের সাবেক সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন আনোয়ারা সদর ইউনিয়নের আওয়ামীলীগের কমিটির নেতৃবৃন্দ। সেই ফুল দেওয়ার ছবিতে দেখা যায়, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উৎপল সেন সহ অনান্য নেতারা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।  সেই আসল ছবিটিতে সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উৎপল সেনের ছবি এডিট করে তার ছবিটি বসিয়ে দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

‎তিনি আরো বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং চট্টগ্রাম ১৩ আসনের বারবার নির্বাচিত সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের সাথে থেকে তিনি জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত দীর্ঘদিন। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনি একজন জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে। এই ব্যাপারে তিনি ইউনিয়ন বাসিকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102