বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে আনোয়ারায় মাদক সেবন অবস্থায় এক যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড সিডিএর ডাকে সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার কাজ! চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালী কধুরখীলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পারকিতে খাস জমি দখল করে স্থাপনা, সরিয়ে নিতে  প্রশাসনের নির্দেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

‎আনোয়ারা  ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত এলাকায় সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি অবৈধভাবে দখল করে মাছের ঘের, দোকানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পারকি সমুদ্র সৈকত এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযানকালে সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি অবৈধভাবে দখল করে নির্মাণ করা দোকান ও অন্যান্য স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরালে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

‎এ ছাড়া পারকি সমুদ্র সৈকতে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করায় দুই আরোহীকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, পারকি সমুদ্র সৈকতের মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় প্রতিদিন চট্টগ্রামসহ বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা আসেন। পর্যটকদের চাহিদা মেটাতে সৈকত এলাকায় বিভিন্ন দোকান গড়ে উঠেছে। তবে কিছু ব্যক্তি ও চক্র সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে দোকানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন।

‎তিনি বলেন, ‘অবৈধভাবে নির্মাণ করা স্থাপনাগুলো সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ ও সতর্ক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে না নিলে অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ জনস্বার্থে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সৈকতের পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102