
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
আনোয়ারায় মাদক সেবনরত অবস্থায় আবারো এক যুবককে হাতেনাতে আটক করেছে আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ আবু জাফর মজুমদার।
আজ মঙ্গলবার আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার। অভিযান চলাকালে মোঃ আরিফ (২৭) নামের এক ব্যক্তিকে ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়।
অভিযুক্ত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এক হাজার টাকা অর্থদন্ড এবং ৬০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উল্লেখ্য উপজেলার সহকারী কমিশনার (ভূমি ), আবু জাফর মজুমদার আনোয়ারায় যোগদানের পর থেকেই মাদেকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে একের পর এক অভিযান পরিচালনা করছে এবং প্রতিটি অভিযানেই মাদক সেবনরত অবস্থায় বিভিন্ন বয়সের মাদকাসক্তদের একের পর এক শাস্তি দিচ্ছেন। তার এসব অভিযানকে অভিনন্দন জানাচ্ছেন উপজেলাবাসী।
জনস্বার্থে আনোয়ারা উপজেলার মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।
<span;>