মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
নিউটাউন R.R সাইট আমরা সবাই ক্লাবের ৬ তম বর্ষপূর্তি ও সাংস্কৃতিক সন্ধ্যা আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা নজরুল বর্ষ উপলক্ষে তুলতুলের ছোটদের নজরুল চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ সফল করতে সংবাদ সম্মেলন বেণিয়াটোলা দুর্গোৎসব সমিতির ৮২ তম বর্ষে অকাল বোধন ‌উৎসব সম্পন্ন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত ‘মিস্টার বাদল’, সেরা পরিচালকের স্বীকৃতি আশরাফুজ্জামানের ইয়াবা সেবন অবস্থায় মোবাইল কোর্টের হাতে ‎আটক ১, অর্থদন্ড ও কারাদন্ড

ইয়াবা সেবন অবস্থায় মোবাইল কোর্টের হাতে ‎আটক ১, অর্থদন্ড ও কারাদন্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

চট্রগ্রামের আনোয়ারায় ইয়াবা সেবন অবস্থায় একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে অর্থদন্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রবিবার  ( ৬ সেপ্টেম্বর )  রাতে আনোয়ারা উপজেলার বটতলী বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ইয়াবা সেবন অবস্থায় মোঃ সেলিম নামের ৫২ বছর বয়সী একজনকে আটক করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট  মোঃ আবু জাফর মজুমদার।
ঘটনাস্থলে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে  পাঁচশত টাকা  অর্থদন্ড এবং ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
‎জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট  মোঃ আবু জাফর মজুমদার।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102