শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডারে ৪৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২ আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে অভিযান, ৩ জনকে অর্থ ও কারাদণ্ড কর্নফুলীতে দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় ইউপি নির্বাচনে বিএনপির কাঁটা হবে ” বিদ্রোহী প্রার্থী  “ চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন আনোয়ারায় মন্দিরের দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি আনোয়ারায় মাদক সেবন অবস্থায় আটক ৪ জনের কারাদণ্ড কলকাতার”রবীন্দ্র সদনে” ছন্দে ও আনন্দে”আয়োজিত নানা রঙের গান জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে কক্সবাজারের রামুতে বৃক্ষ রোপন শ্রীরামপুরে প্যারামাউন্ট হসপিটালের উদ্যোগে আয়ুষ্মান ভারত প্রকল্প উদ্বোধন

আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডারে ৪৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

‎চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাবের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩২ লাখ টাকা।

‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার কালাবিবির দিঘির মোড় এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার মুহুরীপাড়া এলাকার ফাইজুল হকের ছেলে শফি আলম (৩৬) এবং কক্সবাজার সদর উপজেলার নয়াপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুর রহিম (৪৭)।

‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন।

‎র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কালাবিবির দিঘির মোড় এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অটোরিকশায় থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়।

‎‎পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরের একপাশে বিশেষ কৌশলে রাখা ২২টি বান্ডেল উদ্ধার করা হয়। বান্ডেলগুলো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। পরে সেগুলো খুলে ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। র‍্যাবের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৩২ লাখ টাকা।

‎র‍্যাব-৭-এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ইয়াবাসহ দুজনকে থানায় দিয়েছে র‍্যাব। তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102