বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে আনোয়ারায় মাদক সেবন অবস্থায় এক যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড সিডিএর ডাকে সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার কাজ! চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালী কধুরখীলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম-১৪ তথা (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক) এলাকা বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের বদুরপাড়াস্থ বাড়িতে ২১ আগস্ট (শুক্রবার) বিকেলে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এম এ হাশেম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. ইখতিয়ার হোসেন, মো. জসিম উদ্দিন, মোজাম্মেল হক বেলাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সওদাগর, বিএনপি নেতা আবদুল মাবুদ মাহবুব, সালাউদ্দীন চৌধুরী, এডভোকেট আমিনুল হক চৌধুরী, মো. নওশা মিয়া, গাসক ছাত্র সংসদের ভিপি (সাবেক) আবদুর রউফ, গাসক ছাত্রদলের সাবেক সভাপতি মোরশেদুল আলম, এম সিরাজুল ইসলাম, এম আইনুল হুদা চৌধুরী, বরমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবদুর রহীম চৌধুরী, রফিকুল ইসলাম সিআইপি, এডভোকেট জসিম উদ্দিন হিমেল, আবদুল কাদের, শামসুদ্দিন মেম্বার, আলহাজ্ব নুর মোহাম্মদ, আসিফ সিকদার, কামাল উদ্দীন পারভেজ, মো. মোরশেদুল আলম, মো. সেলিম উদ্দিন, হারুনুর রশীদ, এড. আবদুল করিম, আকতার উদ্দিন, মহিউদ্দিন, সালাউদ্দিন, মোজাম্মেল হক, মুজিবুল হক খোকা মেম্বার, মো. আবদুল মান্নান রানা, জাহেদুল ইসলাম, মোহাম্মদ টিটু প্রমুখ। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102