মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান,৬৫ হাজার টাকা অর্থ দন্ড সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠকে বক্তারাঃ ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন সমগ্র জাতির জন্য কল্যাণ ও মাহাত্ম্যপূর্ণ  অভিভাবকহীন জয় কালীহাটের প্রধান সড়কের  বেহাল অবস্থা, দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ আটক ৩ দমদমে স্বস্তিম ফাউন্ডেশনের উদ্যোগে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন বোয়ালখালীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা আনোয়ারায় কোরিয়ান ইপিজেড-কাফকো-সিএফএল-চায়না জোন, তবুও চাকরির জন্য ঘুরছেন আনোয়ারার তরুণরা আনোয়ারায় পানিতে পড়ে স্বেচ্ছাসেবক দল নেতার একমাত্র সন্তানের মৃত্যু শিক্ষার সাথে আপোষ চলবেনা- আনোয়ারা সরকারি কলেজে অভিভাবক সমাবেশে ইউএনও মহিন উদ্দিন

আনোয়ারায় পানিতে পড়ে স্বেচ্ছাসেবক দল নেতার একমাত্র সন্তানের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমদের একমাত্র সন্তান পানিতে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে।

সোমবার (১৭ আগস্ট) এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রিয় সন্তানকে হারিয়ে শোকাহত পরিবারে চলছে আহাজারি। স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পরিবার ও স্থানীয়দের মধ্যে শিশুটির আকস্মিক মৃত্যুতে গভীর শোকের সৃষ্টি হয়েছে। নিষ্পাপ শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করেছেন।
শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা জানান, একমাত্র সন্তানকে হারানোর এ শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তারা শিশুটির জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
মহান আল্লাহ তায়ালা নিষ্পাপ শিশুটিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত মা-বাবাসহ পরিবারের সবাইকে এ অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102