শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: পেশাগত উন্নয়ন ও উপজেলার নানাবিধ সমস্যা নিয়ে গুরুত্বারোপ কুয়েতের হিজিলে ফাতেহা ইয়াজদাহুম উদযাপন ও গাউছিয়া কমিটির নবগঠিত শাখার অভিষেক চট্টগ্রামে উদ্বোধন হলো এস এম ড্রাগ হাউসের ইউনিট ২ পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রীতি ফুটবল টুর্নামেন্ট: ফাইনাল খেলায় ভাটিখাইন চ্যাম্পিয়ন নাথ কল্যান সমিতি বাংলাদেশ পটিয়া শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও অভিষেক সিলেটে বারাকাহ ব্লাড সোসাইটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত কলকাতার ভবানীপুরে ভোলাগিরি আশ্রমে “দীক্ষা প্রদান” অনুষ্ঠান সম্পন্ন দেশীয় ফ্যাশন খাতে যাত্রা শুরু ‘থ্রি-ডটস ফ্যাশন’ এতিমখানায় ভিন্নধর্মী আয়োজনে মনিরুজ্জামান অপুর্ব’র জন্মদিন পালিত

বারাসাত প্রেসক্লাবে স্বাধীনতা দিবস উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

—তরুণ বিশ্বাস,কলকাতা—

দেশজুড়ে উৎসবের আবহে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করল বারাসাত প্রেসক্লাব। শনিবার প্রেসক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত প্রেসক্লাবের সম্পাদক প্রদীপ্ত ভট্টাচার্য, সহ-সভাপতি মাবজুল চৌধুরী,কো-অর্ডিনেটর অনন্ত চক্রবর্তী,অন্যতম সদস্য সুজিত চক্রবর্তী-সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা। স্বাধীনতার তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন,বহু আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। গণতন্ত্র, সম্প্রীতি ও দেশের অখণ্ডতা অটুট রাখার পাশাপাশি সমাজের প্রতি সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার কথাও উঠে আসে আলোচনায়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসক্লাবের এই আয়োজন সদস্যদের মধ্যে দেশাত্মবোধ ও ঐক্যের আবহ তৈরি করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102