বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে আনোয়ারায় মাদক সেবন অবস্থায় এক যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড সিডিএর ডাকে সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার কাজ! চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালী কধুরখীলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিশ্ব হিন্দু ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটি গঠিত, এডভোকেট প্রদীপ চৌধুরী সভাপতি, লায়ন সুমন চক্রবর্তী সম্পাদক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স

বিশ্ব হিন্দু ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটি গঠন করা হয়েছে।

আজ শুক্রবার ( ১৪ আগস্ট )  বিকেলে চট্টগ্রাম থিয়েটার ইনিস্টিউট হলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ রাজিব চক্রবর্তীর সভাপতিত্বে ( বাবু কল্লোল হাজরার সম্মতিক্রমে বিধি মোতাবেক পদায়িত ) অনুষ্ঠিত সভায়

এডভোকেট প্রদীপ চৌধুরীকে সভাপতি ও লায়ন সুমন চক্রবর্ত্তীকে সাধারণ সম্পাদক করে সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষনা করা হয়।

‎এসময় উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বাবু তাপস হোড়, সভাপতি বাবু কল্লোল হাজরা, সিনিয়র সহ-সভাপতি বাবু গনেশ সাহা, সাধারণ সম্পাদক বাবু রঘুপতি সেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সন্তোষ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক বাবু ইন্দ্রজিত মন্ডল, ত্রাণ বিষয়ক সম্পাদক বাবু নির্মল সাহা, সহ মহিলা সম্পাদক মিসেস জুবলী ভট্টাচার্য, কার্যকরী সদস্য মিস ইতিমা মন্ডল সহ সংগঠন এর অনান্য নেতৃবৃন্দরা।

বিশ্ব হিন্দু ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবু রঘুপতি সেন বলেন,এই সংগঠন বিশ্বের সকল হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আজ চট্টগ্রামে এই সংগঠন এর চট্টগ্রাম জেলা কমিটি ঘোষনা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, চট্টগ্রাম জেলা কমিটির দায়িত্ব যাদের উপর ন্যাস্ত করা হয়েছে তারা এক একজন দক্ষ সংগঠক। তাদের নেতৃত্বে চট্টগ্রাম জেলার হিন্দুদের উপর নিপিড়ন, নির্যাতন  এর বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং হিন্দু ধর্মাবলম্বীদের যেকোন বিপদ আপদের তাদের পাশে দাঁড়াবে।

‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102