বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম টানা দ্বিতীয়বার চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আনোয়ারায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী ভাবনা,সুশীল ধর চান্দুঁ, ৭ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি —তরুণ বিশ্বাস, কলকাতা আনোয়ারা উপজেলার ইউপি চেয়ারম্যান নির্বাচনের প্রার্থীদের নির্বাচনী ভাবনা। নূর আলী, ৭ নং সদর ইউনিয়ন সিলেট ওয়াসার নতুন চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী কংগ্রেস কার্যালয়ে চিন্তামনি স্মরণে ১০০০ গরীবদের খাদ্য,বস্তু ও ছাতা বিতরণ সিলেট মহানগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার

জাহাঙ্গীর আলম টানা দ্বিতীয়বার চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ কমরুদ্দিন, বিশেষ প্রতিনিধি:

বিশিষ্ট সমাজসেবক ও শিল্পোদ্যোক্তা জনাব জাহাঙ্গীর আলম টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারি মনোনীত হয়েছেন। এ উপলক্ষে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
জাহাঙ্গীর আলম একাধারে চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের সেক্রেটারি, চন্দনাইশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, জেমিসন রেড ক্রিসেন্ট ও মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং চন্দনাইশ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সমাজসেবা, মানবিক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে তাঁর সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে সংশ্লিষ্টরা বলেন, তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
তাঁর পুনঃ নির্বাচনে সন্তোষ প্রকাশ করে শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট বিভিন্ন মহল তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে মানবিক সেবায় তাঁর নেতৃত্বে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102