বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে আনোয়ারায় মাদক সেবন অবস্থায় এক যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড সিডিএর ডাকে সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার কাজ! চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালী কধুরখীলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-:

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চুরাখালি এলাকায় অবস্থিত বোয়ালখালী সানশাইন একাডেমি প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রকৃতির প্রতি দায়বদ্ধতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
‌
এসময় উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক ও সাংবাদিক বিপ্লব জলদাস, যুগ্ম সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, যুগ্ম অর্থ সম্পাদক মাহফুজ রকি, সংগঠনের শুভাকাঙ্ক্ষী উজ্জ্বল শুক্ল দাশ, সাধারণ সদস্য ও সাহিত্যিক চট্ট রিয়াজ চৌধুরী। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামশুন নাহার, সিনিয়র শিক্ষিকা শাহিদা আক্তার, ফারহানা শারমিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বৃক্ষ আমাদের জীবন ও প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ করার পাশাপাশি তাঁর যথাযথ পরিচর্যা করতে হবে।”

বক্তারা আরও বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও সবার দায়িত্ব। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ভবিষ্যতেও বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ ও পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102