বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই অভ্যূত্থান ফ্যাসিবাদ পথ রুদ্ধ করে দিয়েছে :ব্যারিস্টার সরোয়ার চট্টগ্রাম বাঁশখালীতে প্রধানমন্ত্রীর সফর: হেলিপ্যাড ও জনসভাস্থল চূড়ান্ত রাজ্যের মন্ত্রীদের সমাগমে সল্টলেকে কিশোর কুমারের জন্ম বার্ষিকী পালিত ‌ প্রত্যাশী সাতকানিয়া সোনাকানিয়া শাখার উদ্যোগে ১০০০ বন্যার্ত ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আনোয়ারায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চন্দনাইশে বিএনপির গণসমাবেশ পশ্চিমবঙ্গের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী বেঙ্গল স্নুকার লিগের উদ্বোধন হিন্দুস্তান ক্লাবে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন কালীগঞ্জে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নাগেরবাজার থানার পুলিশ,চুরির রহস্য উদ্ঘাটন ২ অভিযুক্ত গ্রেপ্তার

প্রত্যাশী সাতকানিয়া সোনাকানিয়া শাখার উদ্যোগে ১০০০ বন্যার্ত ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সাতকানিয়া প্রতিনিধি:

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী সোনাকানিয়া শাখার উদ্যোগে সাতকানিয়া উপজেলার বায়তুশ শরফ কমপ্লেক্স, রামপুর,ঘাটিয়াডাঙ্গা পৌরসভায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ১০০০ পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০শে জুলাই) দুপুর ১২টা নাগাদ ত্রাণ এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম-১৫ আসনের জাতীয় সংসদ সদস্য, আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রত্যাশী নির্বাহী পরিচালক,জনাবা মনোয়ারা বেগম এবং উপস্থিত ছিলেন জনাব নাছিম হায়দার শাহিন(পরিচালক,মাইক্রোফিন্যান্স প্রত্যাশী)।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রত্যাশী জোন-১-এর সিনিয়র ম্যানেজার জনাব খোরশেদুল আলম, ৬ নং এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব লিখন বড়ুয়া এবং অন্যান্য সহকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। মানবিক দায়িত্ববোধ থেকে প্রত্যাশী সবসময় অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102