রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নতুন ফৌজদারি আইন ও ভিকটিমোলজি নিয়ে বসিরহাটে সচেতনতামূলক কর্মশালা গান – নৃত্য- আবৃত্তি কথামালায় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন আকর্ষনীয় বেতনের প্রলোভনে চায়না ইকোনমিক জোনে নিয়োগ বিজ্ঞপ্তি দিল প্রতারক চক্র বাঁশখালীতে বন্যাকবলিত পরিবারের মাঝে ‘বখতিয়ার সোসাইটি ইউকে’র উপহার বিতরণ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত রায়পুরের দুই মৎস্যঘাটে চাঁদা দাবির অভিযোগ, ভোগান্তিতে জেলে ও ব্যবসায়ীরা সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন টানেল সংযোগ সড়কে ঝুঁকিপূর্ণ গর্ত,বিপদের ঝুঁকিতে ব্যবসায়ী ও জনসাধারণ , দ্রুত সংস্কারের দাবি আনোয়ারায় পাঁচতলা ভবনের বারান্দা থেকে নিচে পড়ে শিশুর মৃ ত্যু

আনোয়ারায় পাঁচতলা ভবনের বারান্দা থেকে নিচে পড়ে শিশুর মৃ ত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারায় পাঁচতলা ভবনের বারান্দা থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির (৩) নামে এক শিশু নিহত হয়েছে।

‎শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল কবিরের দোকান এলাকার গুলবাহার বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত আবির উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দিলোয়ারের ছেলে। জীবিকার প্রয়োজনে পরিবারের সদস্যদের নিয়ে তিনি ওই ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

‎স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় আবিরের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে শিশুটি ঘরের বারান্দায় চলে যায়। বারান্দায় নিরাপত্তার জন্য কোনো লোহার গ্রিল না থাকায় একপর্যায়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ‘ভবন থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় একটি শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

‎স্থানীয়রা বলেন, বহুতল ভবনের বারান্দায় নিরাপত্তা গ্রিল না থাকলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই শিশুদের নিরাপত্তায় ভবনের বারান্দায় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102