রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আকর্ষনীয় বেতনের প্রলোভনে চায়না ইকোনমিক জোনে নিয়োগ বিজ্ঞপ্তি দিল প্রতারক চক্র বাঁশখালীতে বন্যাকবলিত পরিবারের মাঝে ‘বখতিয়ার সোসাইটি ইউকে’র উপহার বিতরণ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত রায়পুরের দুই মৎস্যঘাটে চাঁদা দাবির অভিযোগ, ভোগান্তিতে জেলে ও ব্যবসায়ীরা সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন টানেল সংযোগ সড়কে ঝুঁকিপূর্ণ গর্ত,বিপদের ঝুঁকিতে ব্যবসায়ী ও জনসাধারণ , দ্রুত সংস্কারের দাবি আনোয়ারায় পাঁচতলা ভবনের বারান্দা থেকে নিচে পড়ে শিশুর মৃ ত্যু এস আলম গ্রুপের সবকটি কারখানা বন্ধের ঘোষণা, ছাটাই শ্রমিক বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ ( বাগীশিপ) আনোয়ারা উপজেলা শাখার গীতা স্কুল পরিদর্শন সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন

কথায় কথায় মিথ্যা মামলার অভিযোগে গ্রামবাসীর বিক্ষোভ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

পান থেকে চুন খসলেই এলাকার যে কারো বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ এনে এর প্রতিবাদে মানব বন্ধন করেছে গ্রামবাসী। শুক্রবার বিকালে উপজেলার চন্দনাইশ পৌরসভার ৪ নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এসময় আবুল কাশেমের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। অভিযুক্ত আবুল কাশেম স্থানীয় মৃত নজির আহমদের ছেলে।

মানব বন্ধনে বক্তব্য রাখেন মাহবুব আলম, মঞ্জুর আলম, জালাল উদ্দীন, মোঃ জুয়েল প্রমুখ।
মানব বন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক উপ-পরিচালক নবিদুর রহমান, সাবেক চট্টগ্রাম বন্দর কর্মকর্তা শাহাব উল্লাহ বাহার প্রমুখ।

মানব বন্ধনে বক্তারা বলেন, কাউকে মামলা ও মিথ্যা অভিযোগে হয়রানি করতে সুনির্দিষ্ট কারণ লাগেনা শুধু মতের অমিল বা ওর জমির আশেপাশে জমি থাকলে যথেষ্ট। অভিযুক্ত আবুল কাশেম(৬৫) যৌবনেও এমন ছিল, মানুষের সাথে মারামারি করে উল্টো মামলা দায়ের করত। ১৯৮৫ সালে মদন মিয়া নামের এক ব্যাক্তিকে মিথ্যা মামলায় আসামি ও গ্রেপ্তার পূর্বক পুলিশ দিয়ে নির্মম ভাবে প্রহার করিয়েছিল। রাগের বশে মদন মিয়া শপথ করেছিল কাশেমকে হত্যা করবে তখন প্রাণ ভয়ে সৌদি আরব চলে যান। আট বছর আগে বিদেশে থেকে একেবারে চলে আসেন। আসার থেকে অন্তত অর্ধশত মানুষকে মিথ্যা মামলা ও থানায় মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে। যার মধ্যে চার জন প্রবাসী। তারা এখন দেশে আসতেও ভয় পাচ্ছে।

অভিযুক্ত আবুল কাশেমের মোবাইলে কল করে সাংবাদিক পরিচয় দিলে ভুল নাম্বারে কল করেছেন বলে কল কেটে দেন।

চলতি সপ্তাহে জুয়েল ও জালাল নামের দুই প্রবাসীর বিরুদ্ধে ছিনতাই ও মারধরের লিখিত অভিযোগ দায়ের করেন থানায়। এ বিষয়ে তদন্তকারী এস আই রূপক ঘোষ জানান, অভিযোগ পেয়ে আবুল কাশেমকে সহ নিয়ে দ্রুত তদন্ত করেছি, তদন্তে অভিযোগের বিন্দুমাত্রও সত্যতা পাওয়া যায়নি।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102