বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে আনোয়ারায় মাদক সেবন অবস্থায় এক যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড সিডিএর ডাকে সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার কাজ! চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালী কধুরখীলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয়ে বৃওি সনদ প্রদান ও পুরস্কার বিতরন উপলক্ষে সভা

 ঘোড়াঘাটে জমি বিরোধের জেরে ভাই- বোনদের মারধর করলো বিবাদীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৪৩ বার পড়া হয়েছে

আব্দুর রাজ্জাক সিনিয়র রিপোর্টার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নুর পুর গ্রামের মৃত জামাল উদ্দিন সরকারের পুত্র মমিন উদ্দিন সরকারের পৈত্রিক সুত্রে পাওয়া সম্পত্তি জোর পূর্বক দখলের চেষ্টায় মমিন ও তাঁর তিন বোনকে মারপিট করে নিলা ফুলা জখম করে বিবাদীরা।

ঘটনা সুত্রে জানা যায়, আজ ৩০ সে জুলাই বৃহস্পতিবার সকাল অনুমান ৯ টার সময় মমিন উদ্দিনের ১২ শতাংশ জমি জোর পূর্বক দখলের চেষ্টায় বাবুল ও তাঁর দলবল নিয়ে জমি চাষ করতে আসে উক্ত সময় মমিন উদ্দিন বাঁধা দিতে গেলে মমিনকে এলোপাথাড়ি মারপিট করে এ সময় তাঁর ডাকচিৎকারে বোনেরা আগাইয়া আসিলে বনোদেরকেও মারপিট করে শিলতাহানি ঘটায়, এ সময় তাঁদের আর্তচিৎকার আসে পাসের লোকজন আগাইয়া আসিয়া জখমিদের উদ্ধার করে।
পরবর্তীতে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এ বিষয়ে মমিন উদ্দিন সরকার বাদী হয়ে ঘোড়াঘাট থানায় বাবুলসহ আরও ১১ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন।

বিবাদীরা হলেন, উপজেলার নুর পুর গ্রামের ১। মৃত পাঞ্জু আকন্দের পুত্র মোঃ বাবুল মিয়া (৫০) ২। বাবুল মিয়ার পুত্রদয় সাগর মিয়া (২৫),৩।শাকিল মিয়া (২০), ৪। শরাফত আলীর পুত্র, আঃ সালাম (৫৫), আরও অজ্ঞাতনামা আরও ৬/৭ জন।

অভিযোগ পাওয়ার পর ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাদী মমিন উদ্দিনের জমির কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, মৌজা নুর পুর জে এল নং ৫৬, এস এ ৫৩ নং খতিয়ান, এস এ ২১২ নং দাগে ১৬৩ শতাংশ জমির মালিক ছিলেন মমিনের দাদা রুস্তম আলী সরকার, রুস্তম আলী সরকার তাঁর ৪ পুত্র সন্তান রেখে মৃত্যু বরণ করেন যথাক্রমে ১। শরাফত আলী ২ জামাল উদ্দিন সরকার ৩। আনার আলী ৪। আলীমুদ্দিন, অংশ অনুযায়ী এক পুত্র জমি পায় ৪০.৭৫ শতাংশ। উক্ত জামাল উদ্দিন তাঁর জিবদশায় ছোট ভাই আলীমুদ্দিনের অংশ ২১২ নং দাগে ৪০.৭৫ শতাংশ জমি গত ০৮/০৩ /৬৯ তারিখে ৪০৪৬ নং দলিল মুলে ক্রয় করেন এবং তার নিজ নামে খাজনা খারিজ করেন নামজারি খতিয়ান নং ২৩৬।

পরবর্তীতে জামাল উদ্দিন তাঁর নিজ নামে, মৌজা নুর পুর জে এল নং ৫৬, আর এস ২১৫ নং খতিয়ান আর এস ৭৫৩ নং দাগে ২৫ শতাংশ
৭৫৪ নং দাগে ১৯ শতাংশ ৭৫৯ নং দাগে ১৩ শতাংশ ৭৬৪ নং দাগে ২২ শতাংশ মোট ৭৯ শতাংশ জমি রেকর্ড পান।

উক্ত জামাল উদ্দিন মৃত্যুর পর তাঁর ৬ কন্যা ১ পুত্র ও তাঁর স্ত্রী মমেনা বেওয়া অয়ারিশ হিসাবে উক্ত জমির মালিক হন এবং আর এস ৭৫৩ দাগে ২৫ শতাংশ, ৭৫৪ দাগে ১৯ শতাংশ, উভয় দাগে ৪৪ শতাংশ, এর মধ্যে ১২ শতাংশ জমি জোর পূর্বক দখলের চেষ্টা করছে বিবাদীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102