বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে জমির বিরোধে ভাই বোনদের মধ্যে সংঘর্ষ  দুর্ঘটনার অপেক্ষায় কর্ণফুলীর বিলবোর্ড, নিরুত্তর প্রশাসন বেওয়ারিশ লাশ দাফন করলো স্বপ্নময় মানব কল্যাণমূখী সংগঠন সুবর্ণজয়ন্তীতে রথের রশি টানলো অগণিত গণদীপায়নবাসী কলকাতার ক্ষুদিরাম ভট্টাচার্য হাই স্কুলে মহাসমারোহে গুরু পূর্ণিমা উদযাপন মাদক মামলার আসামি ও ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত আসামি সহ হাকিমপুরে আটক ৪ চাতরী ইউনিয়নকে মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হবে- চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডঃ নুরুল কবির রানা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পূর্ণ বিনামূল্যে মেজর অর্থোপেডিক সার্জারি সম্পন্ন হবিগঞ্জের বাহুবলে এনসিপির নেতারা পুলিশের ব্যারিকেডের সামনে রাস্তায় বসে পড়েন বোয়ালখালীতে কিস্তির টাকার জন্য রাতে রিকশা চালাতে গিয়ে ছিনতাইয়ের শিকার আকবর

আনোয়ারায় ডাকাত মোহাম্মদ আলী আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

আনোয়ারা  ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আলোচিত ডাকাত ও একাধিক মামলার আসামি মোহাম্মদ আলী (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাসহ মোট ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের হাজীগাঁও রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাছিম। তাদের সঙ্গে পুলিশের একটি দল অংশ নেয়।

গ্রেপ্তার মোহাম্মদ আলী উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার মৃত জালাল আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, মোহাম্মদ আলীর বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি অস্ত্র, একটি ডাকাতি, একটি মাদক এবং চারটি হত্যাচেষ্টা ও জখম সংক্রান্ত মামলা। তিনি বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিও। মামলাগুলোর মধ্যে রয়েছে ২০১০ সালের একটি ডাকাতি মামলা, ২০১৭ সালের একটি অস্ত্র মামলা ও একটি হত্যাচেষ্টা-চাঁদাবাজির মামলা, ২০১৯ সালের একাধিক হত্যাচেষ্টা, অস্ত্র ও মাদক মামলা এবং ২০২০ ও ২০২৩ সালের পৃথক হত্যাচেষ্টা ও অস্ত্র মামলা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “তাকে গ্রেপ্তারের জন্য আনোয়ারা থানা পুলিশের একটি দল দীর্ঘদিন ধরে কাজ করছিল। অবশেষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অস্ত্র মামলায় তিনি ১০ বছরের সাজাপ্রাপ্ত। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে এবং তিনি একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102