শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে অসহায় মানুষের মাঝে এক বেলা খাবার বিতরণের মহতী উদ্যোগ পটিয়ায় পিঙ্গলা-বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাস উদ্বোধন মধু বুড়ির স্বপ্ন পূরণ করলো জন্মাষ্টমী উদযাপন পরিষদ, আজ থেকে নতুন ঘরে সেই মধু বুড়ি  আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী তৎপরতা  সাংবাদিক রতন কান্তি দাশের সহধর্মিণী স্বর্গীয়া চম্পা দাশ এর বাৎসরিক আদ্যাশ্রাদ্ধ অনুষ্ঠিত কলকাতায় পথ‌ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করল ‘আর্থভা শান্তিভানা’ বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৬ স্বাস্থ্য শাখার কর্মীদের সঙ্গে মতবিনিময়: জন্ম ও মৃত্যু নিবন্ধনে স্বচ্ছতা নিশ্চিতে নির্দেশনা দিলেন সিসিক প্রশাসক বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রামের এনসিপির শীর্ষ নেতা আফতাব মজুমদার আটক ব্লাড ডোনেশন সোসাইটি এর টি-শার্ট ও ওড়না উন্মোচন অনুষ্ঠান

ঝিনাইদহে অসহায় মানুষের মাঝে এক বেলা খাবার বিতরণের মহতী উদ্যোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের আরাপপুরে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মুখে অন্ন তুলে দিতে প্রতি শুক্রবার এক বেলা খাবারের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্পূর্ণ ব্যতিক্রমী ও মানবিক এই উদ্যোগটির বাস্তবায়নে কাজ করছে ‘মা আমেনা ফাউন্ডেশন’ এবং সার্বিক মানব সেবায় নিয়োজিত রয়েছে ‘বাংলাদেশ প্রেসক্লাব-ঝিনাইদহ শাখা’। ২৪শে জুলাই শুক্রবার আরাপপুরে আমিনুল কমপ্লেক্সে এর নিচে অসহায়, গরিব ও দুস্থ ১০০ জন মানুষের মাঝে দুপুরে এক বেলা খাবারের আয়োজন করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আরাপপুরে অবস্থিত আমিনুল কমপ্লেক্সের নিচতলায় প্রতি শুক্রবার এই খাদ্য বিতরণ কর্মসূচি পরিচালিত হবে। সমাজের পিছিয়ে পড়া এবং ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই সেবামূলক কার্যক্রমের সূচনা করা হয়েছে।
এই মহতী উদ্যোগটির সার্বিক পরিচালনায় রয়েছেন সাংবাদিক স্বপন মাহমুদ, এম.এ কবীর, সাকিবুল ইসলাম লাবু, সাজ্জাদুল হক মিলন, হারুন অর রশীদ ও মোসলেম উদ্দীন, তানভীর সরদার, আব্দুস সালাম (জয়) সহ স্থানীয় আরও বেশ কয়েকজন মানবিক ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, বর্তমান পরিস্থিতিতে সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষেরা যেন অন্তত সপ্তাহে একদিন ভালো ও পুষ্টিকর খাবার খেতে পারেন। সেই উদ্দেশ্যেই তারা একত্রিত হয়েছেন। এই কার্যক্রমকে নিয়মিত ও আরও বড় পরিসরে চালিয়ে নেওয়ার জন্য তারা সমাজের বিত্তবান ও মানবিক গুণসম্পন্ন সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102