বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে আনোয়ারায় মাদক সেবন অবস্থায় এক যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড সিডিএর ডাকে সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার কাজ! চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালী কধুরখীলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পটিয়ায় পিঙ্গলা-বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাস উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম):

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত এস.এস.সি প্রোগ্রাম টিউটোরিয়াল কেন্দ্র পিঙ্গলা বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়(টিসি কোড-৭৯৪) ২০২৫-২০২৬ খ্রিষ্টাব্দ ২য় বর্ষ এবং ২০২৬-২০২৭ খ্রিষ্টাব্দ ১ম বর্ষের ওরিয়েন্টেশন ও ১ম টিউটোরিয়াল ক্লাস ২০২৬খ্রিষ্টাব্দ উদ্বোধন হয়েছে।
শুক্রবার(২৪শে জুলাই) বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও আজীবন দাতা মোহাম্মদ জসীমুল আনোয়ার খান এর সভাপতিত্বে অনুষ্টানে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় এর আজীবন দাতা ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ শামসুল আনোয়ার খান।স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও টিসি সমন্বয়কারী মোহাম্মদ এরফান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় এর সাবেক ম্যানেজিং কমিটির সদস্য গাজী মোহাম্মদ রেজাউল করিম।শিক্ষক ও টিউটরদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সরওয়ার উদ্দিন, সিনিয়র শিক্ষিকাদের মধ্যে মিসেস ফরিদা বেগম,মিসেস সাজিয়া বেগম,মিসেস মেরি মল্লিক, সহকারী শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে মিসেস লাভলী চৌধুরী, মোঃ মুসা আলী,মোহাম্মদ শাহীদুল ইসলাম, মোহাম্মদ কফিল উদ্দিন হামিদি,বিভূতি সরকার, মিসেস নাজমা আকতার। শিক্ষাথীদের মধ্যে বক্তব্য রাখেন ২০২৪ ব্যাচ এর শিক্ষার্থী আহমদ নুর, আবদুল সালাম,কোরবান আলী।অনুষ্টান পরিচালনা করেন সহকারি শিক্ষক মোহাম্মদ আকিবুল হাসান।
উল্লেখ্য সভাশেষে সম্মানিত অতিথিগন শিক্ষার্থীদের মাঝে কোর্স শিক্ষা সামগ্রী তুলে দেন এবং শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষ রোপণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102