বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের ক্ষমতায়ন ও কল্যাণে সরকার সবসময় গুরুত্ব দিয়ে যাচ্ছে – সাংসদ সরওয়ার জামাল নিজাম সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চন্দনাইশে ত্রাণ বিতরণ আনোয়ারায় সড়কে অবৈধ পাইপ লাইন স্থাপনকারীদের বিচারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন আনোয়ারায় পানিতে ডুবে মারা যাওয়া শিশুর পরিবারের পাশে নুরুল কবির রানা নেতৃত্বের নতুন অধ্যায়ে অনন্যা আজিজ মহিলাদের আত্মনির্ভরতা রক্ষার জন্য বিশেষ ক্যাম্পের ব্যবস্থা সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর আয়োজনে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত মওলানা মোঃ ছগির (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) ও মোঃ মতলুবুর রহমান হায়দার কে অব্যাহতি/বহিস্কার প্রদান চট্টগ্রামে নারীদের জন্য নেই কোন আলাদা গণপরিবহন, হেনস্তার শিকার হচ্ছেন নারী যাত্রীরা পথচলা শুরু ‘আর্থভা শান্তিভানা মানবিকতার বন্ধনে নারী,পুরুষ, ট্রান্সজেন্ডার ও সমাজের প্রান্তিক উদ্যোগ

নারীদের ক্ষমতায়ন ও কল্যাণে সরকার সবসময় গুরুত্ব দিয়ে যাচ্ছে – সাংসদ সরওয়ার জামাল নিজাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নের ১,০০০ অসহায় নারীর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ‘প্রত্যাশী ‘এনজিও সংস্থা।

‎আনোয়ারার বারশতের রূপসী বাংলা ক্লাবে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম  বলেন, “নারীদের ক্ষমতায়ন ও কল্যাণে সরকার সবসময় গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড, হেলথ কার্ডসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পুরুষদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও কাজের ব্যবস্থা করতেও সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করায় প্রত্যাশী এনজিও সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানান সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি।  এমন মহৎ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখারও আহবান জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102