সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর রবীন্দ্র ভবনে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এর ৫০ তম সভা – মাদকের বিরুদ্ধে কোন আপোষ হবে না – এসিল্যান্ড মোঃ আবু জাফর মজুমদার আনোয়ারায় এলাকাবাসী ও পুলিশের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি চা বাগান থেকে বিশ্বসেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মৌলভীবাজারের মেয়ে শান্তা যাদব

আনোয়ারায় র‌্যাব-৭ এর হাতে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ২ কারবারি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে ৩ হাজার ৮৯৮ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট জীপও জব্দ করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের ইয়াবা ও জব্দকৃত গাড়িসহ আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।
‎সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ব্রিজসংলগ্ন সরকারহাট গরুর বাজারের সামনে পাকা সড়কে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
‎আটক ব্যক্তিরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগুড়ী এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে মো. রনি ইসলাম ওরফে সাবু হাসান (৩০) এবং আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রহমত আলী (৪৩)।
‎র‌্যাব জানায়, অভিযানে তাদের কাছ থেকে ৩ হাজার ৮৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি কালো রঙের ১৯৯৫ মডেলের টয়োটা হার্ড জিপ (ঢাকা মেট্রো-ঘ-১১-২১৯২) জব্দ করা হয়েছে।
‎বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “র‌্যাব-৭ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করে আনোয়ারা থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102