মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নেতৃত্বের নতুন অধ্যায়ে অনন্যা আজিজ মহিলাদের আত্মনির্ভরতা রক্ষার জন্য বিশেষ ক্যাম্পের ব্যবস্থা সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর আয়োজনে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত মওলানা মোঃ ছগির (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) ও মোঃ মতলুবুর রহমান হায়দার কে অব্যাহতি/বহিস্কার প্রদান চট্টগ্রামে নারীদের জন্য নেই কোন আলাদা গণপরিবহন, হেনস্তার শিকার হচ্ছেন নারী যাত্রীরা পথচলা শুরু ‘আর্থভা শান্তিভানা মানবিকতার বন্ধনে নারী,পুরুষ, ট্রান্সজেন্ডার ও সমাজের প্রান্তিক উদ্যোগ চন্দনাইশে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন উপজেলা বিএনপি নেতা শহীদ খান বেড়িবাঁধ পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন সাংসদ সরওয়ার জামাল নিজাম ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থা ও কবিতা Creation Studio এর কবিতা উৎসব মুখর এক স্মরণীয় সন্ধ্যা আনোয়ারায় র‌্যাব-৭ এর হাতে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ২ কারবারি

চন্দনাইশ সমিতি-ইউএই’র উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ কমরুদ্দিন, বিশেষ প্রতিনিধি :

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে প্রবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন চন্দনাইশ সমিতি-ইউএই। সংগঠনটির উদ্যোগে বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের সভাপতি লায়ন নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, প্রবাসীরা দেশের বাইরে থাকলেও তাদের হৃদয় সবসময় দেশের মানুষের জন্য স্পন্দিত হয়। চন্দনাইশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ তাদের গভীরভাবে ব্যথিত করেছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থে গঠিত তহবিল থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জালাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মামুন উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য মোহাম্মদ আলমগীর এবং মোহাম্মদ শহিদ উদ্দিন।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার তরুণরা ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন।
প্রবাসীদের এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, সরকারি সহায়তার পাশাপাশি প্রবাসীদের আন্তরিক সহযোগিতা বন্যাদুর্গত পরিবারগুলোর দুর্ভোগ লাঘব এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102