মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নারীদের জন্য নেই কোন আলাদা গণপরিবহন, হেনস্তার শিকার হচ্ছেন নারী যাত্রীরা পথচলা শুরু ‘আর্থভা শান্তিভানা মানবিকতার বন্ধনে নারী,পুরুষ, ট্রান্সজেন্ডার ও সমাজের প্রান্তিক উদ্যোগ চন্দনাইশে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন উপজেলা বিএনপি নেতা শহীদ খান বেড়িবাঁধ পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন সাংসদ সরওয়ার জামাল নিজাম ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থা ও কবিতা Creation Studio এর কবিতা উৎসব মুখর এক স্মরণীয় সন্ধ্যা আনোয়ারায় র‌্যাব-৭ এর হাতে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ২ কারবারি বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ চন্দনাইশ সমিতি-ইউএই’র উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ বন্যাদুর্গতদের  মাঝে বাংলাদেশ ডেন্টাল  অ্যাসোসিয়েশন এর নগদ অর্থ বিতরণ  বৈধ টিকিট নিয়েও হেনস্থা পরীক্ষকের বিরুদ্ধে জিআরপিতে অভিযোগ দুই বোনের

*প্রত্যাশী” সাতকানিয়া সোনাকানিয়া শাখার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

সাতকানিয়া প্রতিনিধি:

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী সোনাকানিয়া শাখার উদ্যোগে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া,সাতকানিয়া পৌরসভা ও কেউচিয়া ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ৫০০ পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার(১৯শে জুলাই) দুপুর ১২টা নাগাদ এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশী জোন-১-এর সিনিয়র ম্যানেজার জনাব খোরশেদুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা উপ-সহকারী কর্মকর্তা জনাব মুজিবুর রহমান এবং প্রত্যাশীর ৬ নং এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব লিখন বড়ুয়া।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাকানিয়া শাখার শাখা ব্যবস্থাপক জনাব তারেক আজিজ,সহকারী শাখা ব্যবস্থাপক জনাব আবুল মনজুর ও হিসাবরক্ষক এবং শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সহকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। মানবিক দায়িত্ববোধ থেকে প্রত্যাশী সবসময় অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102