সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ চন্দনাইশ সমিতি-ইউএই’র উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ বন্যাদুর্গতদের  মাঝে বাংলাদেশ ডেন্টাল  অ্যাসোসিয়েশন এর নগদ অর্থ বিতরণ  বৈধ টিকিট নিয়েও হেনস্থা পরীক্ষকের বিরুদ্ধে জিআরপিতে অভিযোগ দুই বোনের বারাসাতে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা শুরু, মাসে মাসে আসবেন অ্যাপোলো চেন্নাইয়ের চিকিৎসকেরা উত্তর ২৪ পরগনায় বিশেষ লোক আদালত,বিরোধ মেটাতে বিকল্প ব্যবস্থায় উৎসাহ কলকাতার জোড়াসাঁকো নবযুবক সংঘের রক্তদান শিবির বোয়ালখালীতে বন্যাদুর্গতদের মাঝে চট্টগ্রাম সমিতি ‘ ঢাকার ত্রাণ বিতরণ অনুষ্ঠিত দেশের মানবসম্পদ উন্নয়নে ট্রেইনার্স অ্যাসোসিয়েশনের জমকালো কনফারেন্স অনুষ্ঠিত *প্রত্যাশী” সাতকানিয়া সোনাকানিয়া শাখার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব চিটাগাং অণির্বান, নগরফুল ও কফি ক্লাব-এর বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ মানবিক কার্যক্রম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং অণির্বান, মানবিক সংগঠন নগরফুল এবং সোশ্যাল মিডিয়া গ্রুপ কফি ক্লাব-এর যৌথ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ এলাকায় ব্যাপক মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার রায়ছটা এলাকার বেদার বখত চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ বিতরণ, খাদ্যসামগ্রী, পবিত্র কোরআন শরীফ, শিক্ষা উপকরণ বিতরণ এবং পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগাং অণির্বানের চার্টার প্রেসিডেন্ট লায়ন সাজ্জাদ হোসাইন টিপু-এর সভাপতিত্বে এবং লায়ন শাহরিয়ার শিহাব-এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪-এর জোন চেয়ারপার্সন ও লায়ন্স ক্লাব অব চিটাগাং অণির্বানের প্রতিষ্ঠাতা লায়ন বায়েজিদ সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন আনিছুর রহমান, লায়ন সোহেল মাহমুদ, লায়ন শেখ মোহাম্মদ ফরিদ, লায়ন মোহাম্মদ ফোরকান, লায়ন মোহাম্মদ ফারুক, লিও ওয়াজিহা ফাতেমা, লিও জিকু এবং লিও মুবিনসহ লায়ন্স ও লিও সদস্যবৃন্দ।

মানবিক এ কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। এছাড়া মাদ্রাসার শিক্ষার্থী ও প্রাপ্তবয়স্কদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ এবং ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

স্বাস্থ্যসেবা কার্যক্রমে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন। তাঁদের মাধ্যমে প্রায় ৫০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি অসহায় ও বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে তাদের দুর্দিনে পাশে দাঁড়ায় আয়োজকরা।

বক্তারা বলেন, দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোই লায়ন্স ক্লাবের মূল অঙ্গীকার। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে এসে বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন ও পুনর্গঠনে সহযোগিতার আহ্বান জানান তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102