সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর রবীন্দ্র ভবনে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এর ৫০ তম সভা – মাদকের বিরুদ্ধে কোন আপোষ হবে না – এসিল্যান্ড মোঃ আবু জাফর মজুমদার আনোয়ারায় এলাকাবাসী ও পুলিশের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি চা বাগান থেকে বিশ্বসেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মৌলভীবাজারের মেয়ে শান্তা যাদব

বোয়ালখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছেন দরবারে গাউছে হাওলাপুরী দরবার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

 

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরন করেছে দরবারে গাউছে হাওলাপুরী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন পানিবন্দি এলাকায় বন্যার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার ও শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করেন হাওলাপুরী রেসকিউ টিম।

ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরন উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, দরবারে গাউছে হাওলা শরীফ শিবলী মঞ্জিলের সাজ্জাদানশীন পীরজাদা শাহ সুফি সৈয়দ নঈমূল কুদ্দুস আকবরী।

এ সময় উপস্থিত ছিলেন, দরবারে গাউছে হাওলা শরীফ শিবলী মঞ্জিল, পীরজাদা সৈয়দ মনিরুল কুদ্দুস আকবরী, মাসরুর আহম্মেদ খানসহ ভক্ত, খাদেম ও নেতৃবৃন্দ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন।

দরবারে গাউছে হাওলা শরীফ শিবলী মঞ্জিলের সাজ্জাদানশীন পীরজাদা শাহ সুফি সৈয়দ নঈমূল কুদ্দুস আকবরী বলেন, বোয়ালখালী উপজেলা ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে ১২ শত জনকে রান্না করা খাবার ও ১২ শত জনকে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102