বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাহিমের সাফল্যে গর্বিত বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম ইউএনও হলেন সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বিভিন্ন মামলায় দুই নারী সহ হাকিমপুরে আটক ৬। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সিলেটের জন্য ডেঙ্গু কীট হস্তান্তর তথাকথিত উন্নয়নের নামে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে  – আনোয়ারায় রুহুল কবির রিজভী সিলেটে যোগদান করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন তারেক রহমানের নির্দেশে বাঁশখালীতে ত্রাণ সহায়তা করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জালাল সিদ্দিকী নায়িকা হতে যাচ্ছে বিউটি কুইন ওয়াফিয়া সাদিকা নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে ধারাবাহিকভাবে উন্নয়ন প্রকল্প চলছে: সিসিক প্রশাসক সরকারি গাছ বিক্রির অভিযোগে চাঞ্চল্য,সায়ণ ও আশিস ব্যানার্জীর বিরুদ্ধে ক্ষোভ

ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম ইউএনও হলেন সাঈদ মোহাম্মদ ইব্রাহিম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নয়ন নাথ, ফটিকছড়ি

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিমকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছে সরকার। এর মাধ্যমে তিনি নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-৪ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৩ জুলাই ২০২৬ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা সার্কুলারের আলোকে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সচল রাখার স্বার্থে এ অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফটিকছড়ি উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি তাঁর বর্তমান দায়িত্বও যথারীতি পালন করবেন। এ দায়িত্বের জন্য তিনি প্রচলিত বিধি অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতাও প্রাপ্য হবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এ নিয়োগের মাধ্যমে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পথ আরও সুগম হলো। স্থানীয়দের প্রত্যাশা, সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে দ্রুত পূর্ণাঙ্গ প্রশাসনিক কার্যক্রম চালু হবে এবং নতুন উপজেলার বাসিন্দারা সহজেই সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102