সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩ এর মনোমুগ্ধকর আয়োজন নেশাজাতীয় ইনজেকশন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ হাকিমপুরে আটক ৩ সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ আনোয়ারার বন্যা দুর্গতদের দেখতে এলেন এনসিপির শীর্ষ নেতারা দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা বিভিন্ন এলাকায় ডাক্তার প্রমিজ বড়ুয়ার বিশুদ্ধ পানি সরবরাহ বহু প্রতীক্ষিত লাইফস্টাইল Rimjhim Edit কলকাতার দেশপ্রিয় পার্কে উত্তর ২৪ পরগনার বারাসাতে গ্রামীণ চিকিৎসকদের প্রথম জেলা সম্মেলন প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা স্বীরমুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের শোকসভা স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় পুলিশ নারী কল্যাণ সমিতি সিলেটের অসহায় ও দুঃস্থ ব্যক্তির মধ্যে প্যাডেল রিকশা বিতরণ চিনা বাজার সর্বকল্যান সমিতির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির

আনোয়ারায় দুর্গতদের পাশে এমপি আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম-১৩ আসনের চারবারের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

‎শনিবার (১১ জুলাই) উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন তিনি।

এসময় এমপি সরওয়ার জামাল নিজাম পানিবন্দি মানুষের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

‎তিনি বলেন, ‘দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। আনোয়ারা ও কর্ণফুলীর কোনো মানুষ যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যে সাধ্যমতো সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তায়ও কাজ করা হবে।’

‎ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এমপির ছেলে শাহনেওয়াজ চৌধুরী সনি, আকতার নবী চৌধুরী, চাতরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম মেম্বার, উপজেলা বিএনপি নেতা আবদুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য আহমদ ছফা, নুরুল হুদা সওদাগর, নুরুল আলম ভুট্টু, চেয়ারম্যান প্রার্থী শহীদুল আলম, দক্ষিণ জেলা যুবদল নেতা আবদুল মাবুদ, নাছির, অ্যাডভোকেট শাকিল, ইমরানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102