শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গেজেট প্রকাশের পর সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর গাইঘাটা গণদীপায়নে শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী পালন সুরের ভুবনে রত্না দাসের “কৃষ্টি” সাংস্কৃতিক সংগঠনের মিলন উৎসব সিলেটে এসে ঐতিহ্যবাহী সাত রঙের চা উপভোগ করেছেন ঢাকায় নিযুক্ত আমেরিকার রাস্ট্রদূত কিস্টেনসেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের বৈঠকে সিলেটের উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে আলোচনা সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত কালীগঞ্জে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে সেনাপ্রধান ফটিকছড়ি ভেঙে গঠিত হলো নতুন ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা, গেজেট প্রকাশ মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মুহাম্মদ আক্তারুজ্জামান সুজন বোয়ালখালীতে ভাণ্ডালজুড়ি খালে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গিয়ে যুবক নিখোঁজ

কালীগঞ্জে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে সেনাপ্রধান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ৮ই জুলাই বুধবার দুপুর ১২টার সময় তিনি হেলিকপ্টারযোগে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের নতুনবাজার এলাকায় পৌঁছান এবং সেনাবাহিনীর রণকৌশল ও বিশেষ প্রস্তুতি পরিদর্শন করেন। দুপুর ৩টায় হিলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে ফিরে যান। মহড়া পরিদর্শন শেষে সেনাপ্রধান উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের সর্বসময় প্রস্তুত থাকার নির্দেশনা দেন। একই সঙ্গে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকালে সেনাপ্রধানের সঙ্গে ঝিনাইদহের জেলা প্রশাসক আবদুল্রাহ আল নোমান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজোয়ানা নাহিদ, পুলিশ সুপার আশিস বিন হাসানসহ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এই গ্রীষ্মকালীন মহড়ার আয়োজন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102