মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের ২৬ তম রাজ্য সম্মেলন সম্পন্ন পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ যাত্রা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর

ফটিকছড়ি ভেঙে গঠিত হলো নতুন ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা, গেজেট প্রকাশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

নয়ন নাথ, ফটিকছড়ি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে বুধবার (৮ জুলাই)।

মঙ্গলবার (৭ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে নতুন ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠন করা হয়েছে।

নতুন উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়ন গুলো হলো বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়ন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন সরকারি দপ্তরের অফিস সেট-আপ অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, থানা (পুলিশ স্টেশন), উপজেলা হিসাবরক্ষণ অফিস, উপজেলা শিক্ষা অফিস এবং উপজেলা প্রকৌশল অফিসসহ প্রয়োজনীয় জনবল কাঠামো নির্ধারণ করা হয়েছে।

সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে নতুন উপজেলার বাসিন্দারা প্রশাসনিক ও সরকারি সেবা আরও সহজে ও দ্রুত পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী সিপন বলেন, ফটিকছড়ি উত্তর উপজেলা গঠনের সিদ্ধান্তে আমরা ভূজপুরবাসী অত্যন্ত আনন্দিত। এ যুগান্তকারী সিদ্ধান্তের জন্য মাননীয় সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। একই সঙ্গে নতুন উপজেলা বাস্তবায়নে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন, তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করি, নতুন উপজেলা প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের মানুষের প্রশাসনিক সেবা সহজ হবে এবং সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102