শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট:কোয়াটার ফাইনাল ম্যাচ সম্পন্ন নর্থ সোসাইটি ফর ‌সোশ্যাল ওয়েলফেয়ারের ব্লাড ডোনেশন কার্যক্রম সম্পন্ন সন্দ্বীপে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬, অংশ নিচ্ছেন ১,০২৩ পরীক্ষার্থী অ্যানেস্থেশিয়ায় উদ্ভিদের কোষে সমন্বিত প্রতিক্রিয়া IIT মান্ডির গবেষণায় নতুন দিগন্ত পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট:কোয়াটার ফাইনালের তৃতীয় আসর সম্পন্ন স্বামী স্ত্রী একসাথে ঘুম, সকালে ঘুম থেকে উঠে স্ত্রী দেখেন স্বামীর মরদেহ ঝুলছে এসএসসি ‘৯১ ইউকে ব্যাচের বার্ষিক পুনর্মিলনীতে বিশেষ সম্মাননা প্রদান পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল: দ্বিতীয় আসরে হাবিলসাসদ্বীপ ইউনিয়ন জয় চট্টগ্রামে সিভিক স্পেস, ডাটা প্রটেকশন ও ডিজিটাল সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

সন্দ্বীপে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬, অংশ নিচ্ছেন ১,০২৩ পরীক্ষার্থী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

আসির ফয়সাল, সন্দ্বীপ

সারাদেশের ন্যায় সন্দ্বীপ উপজেলাতেও শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬। উপজেলার ৩টি এইচএসসি ও ১টি আলিম পরীক্ষাকেন্দ্রে এবার সর্বমোট ১,০২৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রগুলোর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পরীক্ষা পরিচালনার কার্যক্রম এবং পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্রসচিবদের পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে পরীক্ষার্থীরা যেন কোনো ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার না হন এবং সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

এদিকে পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ইতোমধ্যে উপজেলার সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে পরীক্ষা চলাকালীন সার্বক্ষণিক কঠোর মনিটরিং করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ মনিটরিং ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102