শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়া জিরি জনকল্যাণ সংঘের বার্ষিক সভা ও নির্বাচনে বিজয়ীদের শপথগ্রহণ পটিয়ার তেকোটায় পরিমল- বিণা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও স্মরণ সভা চন্দনাইশে মরহুম সিরাজুল ইসলামের স্মরণে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন আনোয়ারায় দিনেদুপুরে ছুরিকাঘাত মামলার আসামি আটক আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চন্দনাইশের বরমা যথেরমুখে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতে ইসলামীর আর্থিক অনুদান প্রদান বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ আনোয়ারা উপজেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ৮ম আসরে কচুয়াই ইউনিয়নের জয় নৈহাটির বঙ্কিম ভবনে মর্যাদার সঙ্গে পালিত সাহিত্যসম্রাটের জন্মজয়ন্তী মাদকবিরোধী সংগ্রাম: পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত অঙ্গীকার

পটিয়া জিরি জনকল্যাণ সংঘের বার্ষিক সভা ও নির্বাচনে বিজয়ীদের শপথগ্রহণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

 

অরুন নাথ পটিয়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি জনকল্যাণ সংঘের ২০২৬-২৭ বর্ষের সাধারণ নির্বাচনে বিজয়ীদের শপথগ্রহণ অনুষ্ঠান ও বিশেষ সাধারণ সভা শুক্রবার (২৬শে জুন) রাতে সংগঠনের কার্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
আহ্বায়ক শামশুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও খলিল মীর কলেজের অধ্যক্ষ এস এম মিছবাহ-উর-রহমান।
এ সময় বক্তব্য রাখেন সদ্য বিদায়ী কমিটির যুগ্ম আহ্বায়ক আফাজুর রহমান, সদস্য নুরুল আবছার,নছরুল্লাহ রাশেদ, ফরিদুল আলম সওদাগর, পেয়ার মোহাম্মদ পেয়ারু, ফরিদুল আলম ও নুরুল আজিম প্রমুখ।
শপথ গ্রহণ করেন নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি নাছির উদ্দীন, সহ-সভাপতি আবু ফয়সাল চৌধুরী রিপন ও রাশেদুল আলম রাশেল, সাধারণ সম্পাদক ইকবাল সিকদার সুমন, সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, কোষাধ্যক্ষ ইকরামুল কবির জাবেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ, ক্রীড়া সম্পাদক সাকেদুল হক সাকিল, সহকারী ক্রীড়া সম্পাদক এম এ আজিজ, সাহিত্য ও বিতর্ক সম্পাদক ওমর ফারুক রাজু, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মোরশেদুল আলম, সহকারী প্রচার সম্পাদক আরমান সিকদার, সমাজকল্যাণ সম্পাদক সাঈদ হোসেন আরিফ, পাঠাগার সম্পাদক আকতার জামাল চৌধুরী, দপ্তর সম্পাদক মোহাম্মদ এয়াকুব এবং সদস্য আব্দুল আউয়াল, সাইফুল ইসলাম চৌধুরী ও কোরশেদ আলম লেদু।
সাধারণ সভায় বিগত বছরের আর্থিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। পরে নবনির্বাচিতদের শপথগ্রহণ শেষে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ জিরি জনকল্যাণ সংঘের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102