শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চন্দনাইশের বরমা যথেরমুখে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতে ইসলামীর আর্থিক অনুদান প্রদান বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ আনোয়ারা উপজেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ৮ম আসরে কচুয়াই ইউনিয়নের জয় নৈহাটির বঙ্কিম ভবনে মর্যাদার সঙ্গে পালিত সাহিত্যসম্রাটের জন্মজয়ন্তী মাদকবিরোধী সংগ্রাম: পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত অঙ্গীকার পটিয়ার জিরি মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ও আবাসিক ভবন উদ্ভোধন করলেন এমপি এনামুল হক এনাম বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ফিরোজ বিশ্বাস আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নেশামুক্ত ভারতের শপথ

আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

“লেগে থাকবো সৎভাবে, স্বপ্নজয় আমাদের হবে”—এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সামাজিক ও মানবিক সংগঠন স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় আনোয়ারা উপজেলার দোহা কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন, জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা, কেক কাটা এবং সাংস্কৃতিক পর্বের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ফয়সাল কবির ও সহ-সভাপতি শাকিল-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হৃদয়ের ডাক মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ফ্রেশ অ্যান্ড সেইফ-এর ব্যবস্থাপনা পরিচালক আর.এস.এম. নিজাম উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুঁইদণ্ডী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক সোহেল উদ্দিন সুমন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন
জনাব অলি আহমেদ সাংবাদিক রূপন দত্ত, আনোয়ারা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, এবং শেখ আব্দুল্লাহ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102