শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকমুক্ত যুব সমাজই ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশের রূপরেখা বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মনজুর আলম তালুকদার পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ৭ম আসরে আশিয়া ইউনিয়নের জয় সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ নিজস্ব গানে এগোতে চান শিমলা চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ মাধ‍্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয় ব্রিটেনে এসএসসি ৯১ এর বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত চট্টগ্রামে জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত মাজারের টাকা জনসম্মুখে গণনার মাধ্যমে ডিসি সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন, এই সচ্ছতার ধারা অব্যাহত থাকবে :মন্ত্রী আরিফুল হক চৌধুরী টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারে রাজ্যের মন্ত্রী বিশাল লামা সংবর্ধিত

চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ মাধ‍্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি :

চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২৫ জুন ) দুপুরে এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে প্রতিযোগিতা সনদ ও পুরস্কার বিতরণ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ মাধ‍্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খানদীঘি উচ্চ বিদ‍্যালয় নির্বাচিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিঠু চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, সুচিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকলু দাশ গুপ্ত, সাতবাড়িয়া শাহ্ আমানত (রঃ) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদুল হক, হাজী খলিল বদিউজ্জামান দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ মোজাহেরুল কাদের, কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক দেবাশিষ আচার্য‍্য, বিকাশ চন্দ্র দে, কাজী মোহাম্মাদ সাইফুল্লাহ, বাবলা পালসহ জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২৬ এ বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠ নির্বাচিত প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার পুরস্কারপ্রাপ্ত সকল শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান এর কাছ থেকে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার ও সনদ গ্রহণ করেন খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল বশর।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102