বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার অভিযোগপত্র দাখিল সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্রীমতী রুবী দত্ত এর মৃত্যুতে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ আনোয়ারা শাখার পক্ষ থেকে শোক প্রকাশ পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ট ম্যাচে হাবিলাসদ্বীপ ইউনিয়নের জয় ফটিকছড়িতে দুর্নীতি বিরোধী বিতর্কে ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ চ্যাম্পিয়ন প্রকৌশলী নিহার দত্ত এর মায়ের মৃত্যুতে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ ভুবনেশ্বর বিড়লা গ্লোবাল ইউনিভার্সিটির নতুন রেজিস্ট্রার তন্ময় পট্টনায়ক কলকাতার মাদারীপুরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি প্রযোজকদের ভোটাধিকারের দাবিতে সামসুল আলম

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মারুফ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা নিলয় ভৌমিক, মৎস্য কর্মকর্তা আতিকুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাস্টার ও গাজী হানিফ, উপজেলা জামায়াতের আমির মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, সেক্রেটারি মাওলানা আবু তাহের, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান, সদস্য সচিব কামরুল হাসান, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং কমিটির অন্যান্য সদস্যরা।
একই দিনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটি, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটি, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও নারী-শিশু পাচার রোধ কমিটি, উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচার কমিটি, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ উপজেলা টাস্কফোর্স কমিটি, অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা) শনাক্তকরণ উপজেলা টাস্কফোর্স কমিটি, উপজেলা পরিষদের মাসিক সভা, উপজেলা নদী রক্ষা কমিটি এবং উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাও অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা দমন, মানব পাচার রোধ, নারী ও শিশু সুরক্ষা, তামাক নিয়ন্ত্রণ, নদী রক্ষা এবং ভোক্তা অধিকার সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক, চোরাচালান, মানব পাচার ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং নদী দখল-দূষণ রোধে সংশ্লিষ্ট কমিটিগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102