সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে ভূমিকা রাখবে মহিরা ঐক্য পরিষদ: এমপি এনামুল হক রায়পুরে জনদুর্ভোগ লাঘবে মাঠে রাশেদ, স্বস্তি এলাকাবাসীর পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের খলিল মীর কলেজ ভেন্যুর খেলা উদ্বোধন  আনোয়ারায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার বাণিজ্যিক নগরী চট্টগ্রামে ‘চট্টলা উদ্যোক্তা পরিবার’-এর শুভ উদ্বোধন উত্তর ২৪ পরগনা জেলা আদালতে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন চন্দনাইশে রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ পরিদর্শনে এমপি জসিম: ৫ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি চন্দনাইশে বাইতুল আমান জামে মসজিদে ৫ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি দিলেন এমপি জসিম স্বপ্নপূরণের সিঁড়ি বেয়ে সূচী বারাসাতে অ্যাপোলো চেন্নাইয়ে ইনফরমেশন সেন্টার উদ্বোধন

চন্দনাইশে বাইতুল আমান জামে মসজিদে ৫ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি দিলেন এমপি জসিম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মোহাম্মদ কমরুদ্দিন, বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমাস্থ রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ।
শনিবার (২০ জুন) সন্ধ্যায় তিনি মসজিদটি পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং মসজিদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় মসজিদের উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে তিনি ৫ লক্ষ টাকা অনুদান প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি জানান, এই অনুদান মূলত মসজিদের সংস্কার কাজ, জানাজার নামাজের মাঠ ভরাট এবং মাঠের চারপাশ দিয়ে সীমানা প্রাচীর নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হবে। দ্রুতসময়ে এই অর্থ বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর যথাযথ নিয়মে আবেদনপত্র জমা দেওয়ার পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, যুবদল নেতা সিরাজুল ইসলাম, মোঃ শহীদ, হামিদ খান, সাইফুল ইসলাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সিরাজুল হক, ফজল করিম, বরমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মাওলানা আজিজুর রহমান, রহমত আলী মাঝী, মোহাম্মদ দেলোয়ার, রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম মোঃ হোসাইন, মোজাম্মেল হক তালুকদার, মোহাম্মদ ছাদেক, আব্দুল মজিদ, শাহ আলম, মোহাম্মদ নাসির, মোহাম্মদ লোকমান সওদাগর, মোহাম্মদ ওয়াহেদ সওদাগর, কামরুদ্দীন নূরী, সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক, প্রবাসী জসিম, প্রবাসী ফরিদ, শাহনেওয়াজ সোহেল, তারেক, মোহাম্মদ ফকির, মোহাম্মদ বাছা, জাহেদ, আক্কাস, আবু সহেল এসকান্দর, শিবলু, ফাহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102