রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সফল কাজের স্বীকৃতি পেলেন আনোয়ারা থানার উপ পরিদর্শক  ( এস আই )  শিমুল দাশ চামুদরিয়া ঘাটে ওয়াই টাইপ সেতু বাস্তবায়নের দাবিতে মানববন্ধন জাতীয়তাবাদী পেশজীবী দলের শোভনদন্ডী ইউনিয়নে প্রস্তুতি সভা সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, সুস্থ জীবনধারার ওপর গুরুত্বারোপ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে ‘ডক্টর ইউসুফ ইফতি’: মালয়েশিয়া থেকে পিএইচডি অর্জন সন্দ্বীপে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মনজুর আহমদ ফাউন্ডেশন পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  হাকিমপুরে ডাকাতির প্রস্তুতি,মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ আটক ৯ নারী নেতৃত্বের শক্তির সম্মানে লুমস টু লিডারশিপ এ মন্ত্রী অগ্নিমিত্রা পাল রাউজানে দুলাল-রেনু ফাউন্ডেশনের অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান সম্পন্ন

সফল কাজের স্বীকৃতি পেলেন আনোয়ারা থানার উপ পরিদর্শক  ( এস আই )  শিমুল দাশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় আলোচিত মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার করায় আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল চন্দ্র দাশকে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ পুরস্কার দিয়ে সম্মাননা করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে সনদপত্র ও আর্থিক সম্মানী তুলে দেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।

সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতিস্বরূপ চারটি বিশেষ ঘটনায় চট্টগ্রামের চারজন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। তাঁদের মধ্যে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার রাসেল, উপপরিদর্শক (এসআই) মো. আবু সেলিম রেজা,আনোয়ারা থানার এসআই (নিঃ) শিমুল চন্দ্র দাশ ও কনস্টেবল রিমন।

পুলিশ সূত্রে জানা গেছে, আনোয়ারার আলোচিত মা-মেয়ে হত্যা মামলার ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা করে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং ভুক্তভোগীদের মোবাইল ফোনও উদ্ধার করা হয়। এ সফল অভিযানের স্বীকৃতি হিসেবেই এসআই শিমুল চন্দ্র দাশকে পুরস্কৃত করা হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “আনোয়ারা থানার একজন কর্মকর্তা পুরস্কৃত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এ অর্জন শুধু আনোয়ারা থানা পুলিশের নয়, পুরো আনোয়ারা উপজেলার মানুষেরও। স্থানীয় বাসিন্দাদের সার্বিক সহযোগিতার কারণেই আমরা এ ধরনের সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি।”

‎তিনি আরও বলেন, “অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102