বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক ধর্মীয় গুরু যোগাচার্য্য শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজের আগমন বোয়ালখালীতে শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানের কাঁচা সড়কের ইট বিছানো কাজ উদ্বোধন কর্ণফুলী ব্রিজে  পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা পুত্রের  মৃত্যু পটিয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে বিনামূল্যে বাস চালুকে স্বাগত জানাল স্ত্রী শক্তি দ্য প্যারালাল ফোর্স ও উইমেন লিড প্রেসক্লাব কলকাতায় অভিষিক্তা কালচারালের বঙ্গ শিরোপা সন্মান আনোয়ারায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষনের অভিযোগে যুবক আটক সন্দ্বীপে মসজিদ-মাদ্রাসার উন্নয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানের কাঁচা সড়কের ইট বিছানো কাজ উদ্বোধন ফটিকছড়ির পাইন্দংয়ে ম’র্মা’ন্তি’ক সড়ক দু’র্ঘ’ট’না: বাবা-ছেলের মৃত্যু, বি’ক্ষু’ব্ধ জনতার বাসে আ’গু’ন

কর্ণফুলী ব্রিজে  পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা পুত্রের  মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

আনোয়ারা , চট্টগ্রাম প্রতিনিধি

‎চট্টগ্রামের কর্ণফুলীতে মোটরসাইকেলের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে কর্ণফুলী শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের বাসিন্দা দুর্গাপদ মল্লিক (৭০) ও তার ছেলে বিধান মল্লিক (৪৭)। বিধান মল্লিক কর্ণফুলীর দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। তারা নগরের পাথরঘাটা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের জানান, সকাল আটটার দিকে নতুন সেতু এলাকা থেকে মইজ্জ্যারটেকের দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল। প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছালে দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুর্গাপদ মল্লিক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলচালক বিধান মল্লিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী জামাল উদ্দীন বলেন, তিনি ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পান, সেতু থেকে নামার পথে পিকআপটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে দুর্গাপদ মল্লিক পিকআপের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। পরে আহত বিধান মল্লিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

‎নিহতের স্বজন বাবলা মল্লিক বলেন, ‘তার ভাই বিধান মল্লিক মোটরসাইকেলে করে বাবাকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। তার বাবাকে পৌঁছে দেওয়ার পর তার ভাইয়ের স্কুলে যাওয়ার কথা ছিল। পথে দুর্ঘটনায় দুজনেরই প্রাণহানি ঘটে।’

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, ‘দুর্ঘটনায় আহত অবস্থায় বিধান মল্লিককে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘটনা মৃত্যুবরণ করা তার বাবা দূর্গাপদ মল্লিককেও চমেক হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102