
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চটগ্রামের আনোয়ারা উপজেলায় আলেচিত তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী গণধর্ষণের ঘটনার এক এজাহার ভুক্ত আসামিকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ। আটককৃত আসামির নাম মোহাম্মদ ফারুক ( ২৪ )। সে উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরার হাড়িয়া পাড়ার আজিজুল হক এর পুত্র।
আনোয়ারা থানা পুলিশের একটি চৌকস পুলিশ টিমের নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে রাউজান থানাধীন পাহাড়তলী মহামুনি এলাকা হইতে ৩১ মে মধ্যরাতে এজাহারভুক্ত এই আলোচিত মামলার অন্যতম আসামীকে গ্রেফতার করে।
উল্লেখ্য গত ২৭ এপিল আনোয়ারা থানার রায়পুর গাউছিয়া হাশেমিয়া আলীম মাদ্রাসার তৃতীয় শ্রেণির একজন ছাত্রী তার খালার বাড়িতে বেড়াতে গেলে ঐদিন রাতে অন্য একজন খালাতো বোনের বাড়িতে যাওয়ার পথে একটি মুদি দোকানের সামনে গেলে মুদি দোকানদার আবু তাহের ছাত্রীটির মুখ চেপে ধরে তার দোকানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষন করেন। পরে এই ঘটনা অন্য তিনজন জানতে পেরে দোকানদার আবু তাহেরকে মেয়েটিকে তাদের হাতে তুলে দিতে বাধ্য করে। পরবর্তীতে অন্য তিনজন শিশুটিকে গণধর্ষণ করে কাউকে না জানানোর হুমকি দিয়ে শিশুটিকে বিলের মধ্যে ফেলে পালিয়ে যায়। পরে ঘটনা জানতে পেরে শিশুটির মা চার জনের নাম উল্লেখ করে আনোয়ারা থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা করেন। ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় জড়িত মর্মে স্বীকার করে পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা করে।
এই বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ( ওসি) জুনায়েত চৌধুরী বলেন আলোচিত এই শিশু গণধর্ষণের অন্যতম একজন আসামীকে আমরা রাউজান থেকে আটক করি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা করে আমরা ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন করবো।