মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গড়িয়া আশুতোষ নস্কর হাই স্কুলে রং তরঙ্গ আর্ট স্কুলের বার্ষিক পরীক্ষা সম্পন্ন এসএমপির ট্রাফিক সপ্তাহ শুরু, বৈধ কাগজপত্র দেখালেই মিষ্টি মুখ ! ট্রাফিক পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে চমক ট্রেইনার্স ফেস্টে প্রথম ‘হল অব ফেম’ অ্যাওয়ার্ড পেলেন সেলস লিডারশিপ ট্রেইনার ইউসুফ ইফতি আনোয়ারায় মা-মেয়ে হত্যার প্রধান অভিযুক্ত রিমন বড়ুয়া গ্রেফতার রিশরা রবীন্দ্র ভবনে কবি প্রণাম নৃত্যনাট্য ‘শ্যামা’য় মুগ্ধ করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত কলকাতায় মমতা সরকারের পতনের আনন্দে মস্তক মুণ্ডন প্রবীণ সাংবাদিকের ইন্সটিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের সমাবর্তন ও সন্মাননা – বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় মা-মেয়ে হত্যার প্রধান অভিযুক্ত রিমন বড়ুয়া গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মা ও মেয়েকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান  জেলা পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) রাসেল জানান, গ্রেপ্তারের পর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহে তদন্ত অব্যাহত রয়েছে।

শনিবার (১৩ জুন) দিবাগত রাতে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। হামলায় গুরুতর আহত হয় পরিবারের পাঁচ বছর বয়সী শিশু পিয়াস বড়ুয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনার সময় পরিবারের কর্তা সুজন বড়ুয়া কর্মস্থলে ছিলেন। রাতে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হন। এ সময় আহত হয় শিশুপুত্র পিয়াস।

‎হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত রিমন বড়ুয়া তেজু পলাতক ছিলেন। পরে অভিযান চালিয়ে তাকে পটিয়া থেকে গ্রেপ্তার করা হয়।

‎নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া দাবি করেছেন, অভিযুক্তের সঙ্গে তার আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে।

‎পুলিশ বলছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102