বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে আনোয়ারায় মাদক সেবন অবস্থায় এক যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড সিডিএর ডাকে সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার কাজ! চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালী কধুরখীলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয়ে বৃওি সনদ প্রদান ও পুরস্কার বিতরন উপলক্ষে সভা

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন  অনুষ্ঠিত,পলাশ বিশ্বাস সভাপতি, গৌতম ওয়াদ্দেদার সাধারণ সম্পাদক নির্বাচিত 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎আজ শুক্রবার (১২ জুন )  সারাদিন ব্যাপী  আনোয়ারা সদরের কচি কাঁচা গোষ্ঠীর মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শুরুর আগে ছোট ছোট ছেলে মেয়েদের শতকন্ঠে শ্রীমদভগবদগীতা পাঠ করা হয়।

‎সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শ্রী পলাশ বিশ্বাস এর সভাপতিত্বে সদস্য সচিব শ্রী গৌতম ওয়াদ্দেদার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন আর. কে. দাশ (রুপু), অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ-বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি  শ্রী বাবুল ঘোষ (বাবুন),মহান অতিথি ছিলেন  শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী কমিটির সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমাল। প্রধান বক্তা ছিলেন  শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ও বেসরকারি কারা পরিদর্শক শ্রী উজ্জ্বল বরণ বিশ্বাস, ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শ্রী উত্তম কুমার চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ঠান কল্যাণ ফ্রন্ট, আনোয়ারা উপজেলা শাখার আহবায়ক শ্রী দিবাকর বড়ুয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ট আনোয়ারা উপজেলার যুগ্ম আহবায়ক শ্রী নির্মল শীল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ট আনোয়ারা উপজেলার যুগ্ম আহবায়ক  শ্রী প্রদীপ ধর, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ঠান কল্যাণ ফ্রন্ট, আনোয়ারা উপজেলা শাখার সদস্য সচিব  শ্রী রাহুল ধর,  আনোয়ারা রামকৃষ্ণ সেবাশ্রম এর সাবেক সাধারণ সম্পাদক শ্রী মিলন সেন, আনোয়ারা কচি কাঁচা গোষ্ঠীর সভাপতি শ্রী পরমেশ চৌধুরী, আনোয়ারা রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ কুমার দাশ, আনোয়ারা রামকৃষ্ণ সেবাশ্রমের সহ সাধারণ সম্পাদক শ্রী প্রণব দাশগুপ্ত, আনোয়ারা কচি-কাঁচা গোষ্ঠী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী প্রিয়রঞ্জন দাশ (লিটন) ও বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শ্রী প্রকাশ সরকার।

‎স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাংবাদিক রুপন দত্ত, তপন দত্ত, চাঁনহরি মন্ডল, অজয় চৌধুরী, প্রকৌশলী  নিহার দত্ত, নেপাল শীল,  লিটন সুশীল শাপলু মিত্র প্রমুখ।

‎সম্মেলনের প্রথম পর্বে   বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালা এবং দ্বিতীয় পর্বে আগামী দুই বছরের জন্য গঠন করা হয় নতুন কার্যকরী কমিটি।  সম্মেলনে  শ্রী পলাশ বিশ্বাসকে সভাপতি ও  শ্রী গৌতম ওয়াদ্দেদার সাধারণ সম্পাদক করে ৫১ জন বিশিষ্ট আনোয়ারা উপজেলা কমিটি গঠন করা হয়।

সম্মেলনের শুরুতেই শতকন্ঠে শ্রীমদভগবদগীতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102