মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে ঈদে চামড়া সংগ্রহ, বর্জ্য অপসারণ ও পর্যটক নিরাপত্তায় প্রস্তুত জেলা প্রশাসন শিল্পের প্রতি ভালোবাসা থেকেই সুজনের যাত্রা প্রকাশ পেল গীতিকার সুরকার হাসান ইয়াহিয়া ‘তুমিই তুমি রে’ দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের ‎প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন কলকাতায় কেন্দ্রীয় ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী বীরেন্দ্র কুমার পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন বলেই নগর এতো সুন্দর -বানিজ্যমন্ত্রী সিলেটের বন্দর বাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন ‎হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত সেকেন্ড উইশ”ছায়াছবি প্রেসক্লাব কলকাতায় আত্মপ্রকাশ করেছে হাটহাজারীতে রাষ্ট্রীয় মর্যাদায় র‍্যাব  সদস্য ইমন আচার্যের শেষকৃত্য সম্পন্ন

সিলেটে ঈদে চামড়া সংগ্রহ, বর্জ্য অপসারণ ও পর্যটক নিরাপত্তায় প্রস্তুত জেলা প্রশাসন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান,সিলেট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট জেলা প্রশাসন।

মঙ্গলবার ২৬ মে সকালে সিলেট জেলায় আসন্ন পবিত্র ঈদ-উল আযহায় কুরবানির পশুর চামড়া সফলভাবে সংগ্রহের লক্ষ্যে জেলা প্রশাসন,সিলেট আয়োজিত প্রেস ব্রিফিং এসব তথ্য জানান সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলম।

জেলা প্রশাসকের কার্যালয়,সিলেট এর সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ছাড়াও সিলেট জেলা প্রশাসন,সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট সিটি কর্পোরেশনের ঊধ্বর্তন কর্মকর্তারা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ,আলেম সমাজের প্রতিনিধিগণ ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক জানান, চলতি ঈদে সিলেট জেলায় প্রায় ৭০ থেকে ৮৫ হাজার পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য সরকারিভাবে ৩৪৫ টন লবণ বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে চামড়া বিক্রির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, সময়মতো সংরক্ষণ ও বিক্রি করা গেলে চামড়ার গুণগত মান বজায় থাকবে এবং ব্যবসায়ীরাও ন্যায্যমূল্য পাবেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, ঈদের দিন কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সিলেট সিটি করপোরেশন (সিসিক) বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে নগরবাসীকে দুর্ভোগে পড়তে না হয় এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে রাখা যায়।

এদিকে ঈদকে কেন্দ্র করে সিলেটে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করবে বলেও জানান জেলা প্রশাসক। পর্যটন এলাকায় যানজট নিয়ন্ত্রণ, অবৈধ পশুর হাট উচ্ছেদ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসক আশা প্রকাশ করেন, প্রশাসনের সমন্বিত উদ্যোগে সিলেটবাসী ও আগত পর্যটকরা শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক পরিবেশে ঈদ উদযাপন করতে পারবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102